• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

কল্যাণপুর এলাকায় দিনকে দিন চাঁদাবাজদের অত্যাচার বেড়েই চলেছে। চাঁদা না পেলে তারা বাসার জিনিসপত্র লুট করে। এমনকি মারধর করে, মেরে ফেলার হুমকি দেয়। এলাকার কিছু প্রবীণ ব্যক্তি এই অত্যাচার মানতে চান না। তাঁরা এলাকাবাসীকে বোঝান, অন্যায়ের কাছে মাথা নত করে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে কল্যাণপুরবাসী ঐক্যবন্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করে।

কল্যাণপুরের প্রবীণদের কোন বৈশিষ্ট্যটি 'যৌবনের গান' প্রবন্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

কল্যাণপুরের প্রবীণদের সাহসিকতার দিকটি 'যৌবনের গান' প্রবন্ধের সাথে সাদৃশ্যপূর্ণ।

'যৌবনের গান' প্রবন্ধ অনুযায়ী বৃদ্ধরাও যৌবনের অধিকারী হতে পারে। লেখকের মতে, যৌবনকে বয়সের ফ্রেমে আটকানো যায় না। সমাজ পরিবর্তন তথা সমাজের সকল অসংগতি দূর করা এবং অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হওয়াই হলো তরুণদের বৈশিষ্ট্য। যারা এ কাজ করবে, তারাই তরুণ।

উদ্দীপকে বর্ণিত প্রবীণেরা তারুণ্যের বৈশিষ্ট্যকে ধারণ করেছেন। এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় তাঁরা তাদের বিরুদ্ধে তীর প্রতিবাদ গড়ে তোলেন। এলাকাবাসীকে বুঝিয়ে ঐক্যবদ্ধ 'প্রতিরোধের মাধ্যমে চাঁদাবাজদের প্রতিহত করতেও তাঁরা সক্ষম হন। এই যে হার না মানা সাহসী পদক্ষেপ তাঁরা নিয়েছেন, তা অনেক সময় তরুণ বয়সিদের দ্বারাও সম্ভব হয় না। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে এমন হার না মানা বৈশিষ্ট্যই যৌবনের বৈশিষ্ট্য বলে 'যৌবনের গান' প্রবন্ধে উল্লেখ করা হয়েছে। এ বৈশিষ্ট্যের সঙ্গেই কল্যাণপুরের প্রবীণদের বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ।

উত্তরের সারবস্তু: 'যৌবনের গান' প্রবন্ধে তরুণদের অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তরুণদের এ বৈশিষ্ট্যের সঙ্গে উদ্দীপকে বর্ণিত কল্যাণপুরবাসী প্রবীণদের সাদৃশ্য রয়েছে। কেননা, তাঁরাও সাহসী প্রতিরোধের মাধ্যমে চাঁদাবাজদের ত্বখে দিয়েছেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()