• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

কল্যাণপুর এলাকায় দিনকে দিন চাঁদাবাজদের অত্যাচার বেড়েই চলেছে। চাঁদা না পেলে তারা বাসার জিনিসপত্র লুট করে। এমনকি মারধর করে, মেরে ফেলার হুমকি দেয়। এলাকার কিছু প্রবীণ ব্যক্তি এই অত্যাচার মানতে চান না। তাঁরা এলাকাবাসীকে বোঝান, অন্যায়ের কাছে মাথা নত করে নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে কল্যাণপুরবাসী ঐক্যবন্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করে।

উদ্দীপকে বর্ণিত প্রবীণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার দিকটি 'যৌবনের গান' প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।

প্রবন্ধের সমাজ রক্ষার্থে নির্ভীক শক্তিকে আহ্বান করার দিকটি উদ্দীপকের প্রবীণদের ঐক্যবদ্ধ হওয়ার দিককে একীভূত করেছে।

'যৌবনের গান' প্রবন্ধে কবি দুরন্ত ও দুর্দমনীয় যৌবনের প্রশংসা করেছেন। কেননা যৌবন হলো অফুরন্ত প্রাণশক্তির আধার। এ শক্তি মানুষকে সমাজ-প্রগতি ও নতুন স্বপ্নময় মুক্তজীবনের পথে এগিয়ে নিয়ে যায়। কাজী নজরুল ইসলামের মতে, এ শক্তির অধিকারী যেকোনো বয়সি ব্যক্তি হতে পারেন। উদ্দীপকে দেখা যায়, দিন দিন চাঁদাবাজদের অত্যাচার বেড়েই চলেছে কল্যাণপুর এলাকায়। চাঁদা না পেলে তারা বাসাবাড়িতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র লুট করে, মানুষকে মারধর করে এমনকি মেরে ফেলার হুমকি দেয়। এলাকার কিছু প্রবীণ ব্যক্তি এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তাঁরা এলাকাবাসীকে বোঝান, অন্যায়ের কাছে মাথা নত না করে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে কল্যাণপুরবাসী ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করতে সক্ষম হন।

প্রাবন্ধিকের মতে, যারা সমাজের সকল অসংগতি ও অন্যায়-অত্যাচার দূর করার জন্য নিজের জীবন বালি রাখতে পারে তারাই যৌবনের অধিকারী বা তরুণ। সে হিসেবে কল্যাণপুরের প্রবীণদের যৌবনের অধিকারী বলেই ধরে নেওয়া যায়। কারণ তাঁদের এলাকায় যখন চাঁদাবাজরা জিনিসপত্র লুট করে এবং মানুষকে মারধর করে তখন তাঁরা এ অত্যাচার সহ্য করতে চাননি। তাঁরা চাঁদাবাজদের দৌরাত্ম্য প্রতিহত করতে বলিষ্ঠ নেতৃত্ব দেন। এলাকার সকল মানুষকে বুঝিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার প্রচেষ্টা চালান। এককথায় 'যৌবনের গান' প্রবন্ধে নজরুল যেন তাঁদেরই জয়গান গেয়েছেন এবং তাঁরাই যেন নজরুলের প্রত্যাশিত তরুণ।

উত্তরের সারবস্তুঃ 'যৌবনের গান' প্রবন্ধে উল্লিখিত যৌবন তথা তারুণ্যের বৈশিষ্ট্য উদ্দীপকের প্রবীণেরা ধারণ করেছেন'। অন্যায়-অত্যাচার প্রতিরোধে এমন ঐক্যবদ্য প্রতিরোধের কথাই এ প্রবন্ধে ব্যক্ত হয়েছে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()