• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বৈশাখের এক ভয়াল ঘূর্ণিঝড়ে হিমেলের কলেজের পার্শ্ববর্তী মধুপুর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের নানাভাবে সাহায্য করার জন্য তিন দিন কলেজ বন্ধ ঘোষণা করা হয়। হিমেলের নেতৃত্বে ছাত্রদের একটি দল অসহায় মানুষদের সহায়তা। দেওয়ার জন্য দুর্গত এলাকায় পৌছায়। তারা নিরলসভাবে সেখানে কাজ করে চলে। অপরদিকে তিন দিনের ছুটি পেয়ে মজিদ, মোবাশ্বের, রতনসহ আরও অনেকে বাড়ি চলে যায়। আবার কেউ কেউ আড্ডা জমিয়ে ছুটির দিনগুলো কাটিয়ে দেয়।

যৌবনকে লেখকের অন্তরের শ্রদ্ধা নিবেদনের কারণ ব্যাখ্যা করো।

'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনকে অত্তরের শ্রদ্ধা নিবেদন করেন, কারণ যৌবন প্রগতির ধারক ও বাহক।

অপরিমেয় শক্তি, অফুরন্ত উৎসাহ ও অটল সাধনায় ব্রতী হয়ে যৌবনশক্তি সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সমাজের কল্যাণে, জীবনে। প্রয়োজনে যৌবন দুর্বার ও দুর্দমনীয়। প্রবন্ধে যৌবনের সেই প্রাণধর্মেরই প্রতিফলন ঘটেছে। শুধু তাই নয়, প্রাবন্ধিক নিজেও তরুণদ্যে অন্তর্ভুক্ত হতে পেরে গর্বিত ও আনন্দিত।

উত্তরের সারবস্তু: অপরিমাণ শক্তি, অফুরন্ত উৎসাহ ও অটল সাধনায় ব্রতী হয়ে যৌবন সমস্ত অন্যায়ের বিরুদ্ধে অদম্য ভূমিকা পালন করে। তাই লেখক যৌবনশক্তিকে অন্তরের শ্রদ্ধা নিবেদন করেছেন।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()

যৌবনকে লেখকের অন্তরের শ্রদ্ধা নিবেদনের কারণ ব্যাখ্যা করো। | বাংলা ১ম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) | Preparation