- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
প্রকৃতি ও মানবমন অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে আছে। শাহরিক মানুষের মন আর গ্রামীণ মানুষের মন আলাদা গড়নের। কারণ গ্রামের প্রকৃতি থেকে শহরের প্রকৃতি ব্যাপক ভিন্ন। গ্রামীণ পরিবেশে এক নৈসর্গিক আবহে মানুষের মন থাকে উদার, কোমল, সতেজ ও স্নিগ্ধ।. অন্যদিকে নাগরিক জীবন ব্যক্তিকেন্দ্রিক, ব্যস্ত ও স্বার্থসচেতন। এ ছাড়াও প্রকৃতির আবেশে মানুষের মনে আসে বিস্তর পরিবর্তন। বসন্তের আবহে কোকিলের কুহু ডাকে যেকোনো মানুষের মনই রসপূর্ণ হয়।
উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো।
প্রকৃতি ও মানবমন অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে থাকার দিক থেকে উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্য রয়েছে।
'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতির রূপবৈচিত্র্যের পাশাপাশি মানবমনে এর প্রভাব তুলে ধরা হয়েছে। ঋতুভেদে মানুষের মনের পরিবর্তন কবিতায় সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে। বসন্তের রং যেমন মানুষের মনকে রঙিন করে তেমনি অন্যান্য ঋতুতেও মানুষের মন ভিন্ন আবহ ধারণ করে। বর্ষায় হরষিত যুবক চিত্ত, হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতে দম্পতির চিত্তসুয়ের কথা কবিতায় বর্ণিত হয়েছে। বসন্তের রঙিন আভা যেন প্রকৃতি থেকে কবির হৃদয়ের মর্মমূলে প্রবেশ করে দোলা দিয়েছে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মুগ্ধ হয়েছে মানুষ। উদ্দীপকে প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে থাকার বিষয়টি উঠে এসেছে। গ্রামীণ পরিবেশে এক নৈসর্গিক আবহ মানুষের মন থাকে উদার, কোমল, সতেজ ও স্নিগ্ধ। বসন্তের কোকিলের কুহুতানে যেকোনো মানুষের মনই রসপূর্ণ হয়। এছাড়াও শহরের মানুষ প্রকৃতির সান্নিধ্যে না থাকার কারণে তারা হয় ব্যক্তিকেন্দ্রিক। এখানেও প্রকৃতি ও পরিবেশের প্রভাব পড়েছে মানুষের উপর। তাই বলা যায় যে, প্রকৃতি ও মানবমন ওতপ্রোতভাবে জড়িত-এ দিক থেকে উদ্দীপকের সাথে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্য রয়েছে।
উত্তরের সারবস্তু: মানবমনের উপর প্রকৃতি ও পরিবেশের প্রভাবের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'ঋতু বর্ণন' কবিতার সাদৃশ্য বিদ্যমান।

