- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
সারা রাত ধরে ঝিরঝির বৃষ্টি। সকালেও তার বিরাম নেই। সজীব এই বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে স্কুলের পথে রওনা হয়। যাওয়ার পথে রাস্তার পাশের ডোবায় দেখে অসংখ্য ব্যাঙ ঘ্যাঙর ঘ্যান্ড শব্দে ডেকে চলেছে অবিরাম। সজীব মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙের ডাক শোনে।
উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষাকালে প্রকৃতির রূপ ও মানবমনে এর প্রভাবের দিকটি প্রতিফলিত হয়েছে।
'ঋতু বর্ণন' কবিতায় কবি আলাওল ষড়ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতাটিতে বর্ষাকালে প্রকৃতি ও জীবনের বর্ণনাও রয়েছে। বর্ষাকালে বৃষ্টির কারণে চারিদিকে পানি থইথই করে। এসময় আনন্দে ডেকে ওঠে ব্যান্ড ও ময়ূরী, অন্যান্য কীট-পতঙ্কাও বর্ষাকালে বিচিত্র রকমের আওয়াজ করে। আর প্রকৃতিতে প্রাণের এ কোলাহলে মানবমনেও উল্লাসের সৃষ্টি হয়।
উদ্দীপকে বর্ষাকালের বর্ণনা রয়েছে। ঝিরঝির বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে স্কুলে যাবার সময় সজীব রাস্তার পাশের ভোবায় অসংখ্য ব্যাঙ দেখতে পায়। তারা ক্রমাগত ডাকছিল, ব্যাঙের ডাক শুনে সজীব মুগ্ধ হয়ে যায়। তার মনে যেন এক অন্যরকম ভালোলাগা কাজ করে, ফলে সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাঙের ডাক শোনে। অর্থাৎ, ঐ উদ্দীপকের ঘটনাও বর্ষাকালের বৈশিষ্ট্য, এসময় প্রাণীদের আওয়াজ এবং মানুষের হৃদয়ে এর অদ্ভুত প্রভাবের দিকটিকে নির্দেশ করে। উভয়ক্ষেত্রেই প্রকৃতি ও জীবনে বর্ষার চিরায়ত রূপটির প্রতিফলন দেখা যায়।
উত্তরের সারবস্তু: উদ্দীপকে 'ঋতু বর্ণন' কবিতার বর্ষা ঋতুর সৌন্দর্য, প্রাণীদের হর্ষধ্বনি এবং এর ফলে মানবমনে সৃষ্ট পুলকের দিকটি প্রতিফলিত হয়েছে।

