কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৬ থেকে বাছাই করা ৫০টি MCQ সাম্প্রতিক সাধারণ জ্ঞান

প্রিপারেশন

৩ জানুয়ারী, ২০২৬

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৬ থেকে বাছাই করা ৫০টি MCQ সাম্প্রতিক সাধারণ জ্ঞান

ছবি : সংগৃহিত

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৬ শুরু হয়েছে নতুন নীতি পরিবর্তন, গুরুত্বপূর্ণ নিয়োগ এবং বৈশ্বিক ঘটনাবলী নিয়ে। এই মাসের প্রথম কয়েকদিনেই দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন কিছু ঘটনা ঘটেছে যা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

এই সংকলনে পাবেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে নেওয়া ৫০টি বাছাই করা এমসিকিউ প্রশ্ন। রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, প্রতিরক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আন্তর্জাতিক সম্পর্ক সবকিছুই এখানে রয়েছে। লেখাটি বিসিএস, প্রাইমারি শিক্ষক নিয়োগ, এনটিআরসি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার্থীদের জন্য সহায়ক হবে।

বাংলাদেশ বিষয়াবলী

১. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে কবে?

ক) ১ ফেব্রুয়ারি ২০২৬
খ) ৫ ফেব্রুয়ারি ২০২৬
গ) ৮ ফেব্রুয়ারি ২০২৬
ঘ) ১২ ফেব্রুয়ারি ২০২৬

সঠিক উত্তর: ঘ) ১২ ফেব্রুয়ারি ২০২৬

২. 'গণভোট অধ্যাদেশ, ২০২৫' জারি করা হয় কবে?

ক) ২৩ নভেম্বর ২০২৫
খ) ২৪ নভেম্বর ২০২৫
গ) ২৫ নভেম্বর ২০২৫
ঘ) ২৬ নভেম্বর ২০২৫

সঠিক উত্তর: গ) ২৫ নভেম্বর ২০২৫

৩. 'সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫' জারি করা হয় কবে?

ক) ২৯ নভেম্বর ২০২৫
খ) ৩০ নভেম্বর ২০২৫
গ) ১ ডিসেম্বর ২০২৫
ঘ) ৩ ডিসেম্বর ২০২৫

সঠিক উত্তর: খ) ৩০ নভেম্বর ২০২৫

৪. বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় (অটোমেটেড) জ্বালানি বিপণন ডিপোর কার্যক্রম শুরু হয় কোন জেলায়?

ক) চট্টগ্রাম
খ) বাগেরহাট
গ) চাঁদপুর
ঘ) কুমিল্লা

সঠিক উত্তর: ঘ) কুমিল্লা

৫. 'ফেলানী অ্যাভিনিউ' কোথায় অবস্থিত?

ক) গুলশান
খ) আজিমপুর
গ) তেজগাঁও
ঘ) বনানী

সঠিক উত্তর: ক) গুলশান

৬. বর্তমানে দেশের মোট অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কতটি?

ক) ৪টি
খ) ৫টি
গ) ৬টি
ঘ) ৭টি

সঠিক উত্তর: গ) ৬টি

৭. দেশের ষষ্ঠ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?

ক) জামালপুরের নকশিকাঁথা
খ) সিলেটের মনিপুরি শাড়ি
গ) মিরপুরের কাতান
ঘ) টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

সঠিক উত্তর: ঘ) টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

৮. ১৫ ডিসেম্বর ২০২৫ দেশে আধুনিক ও দাপ্তরিক ব্যবহারের উপযোগী কোন বাংলা ফন্ট যাত্রা শুরু করে?

ক) জুলাই
খ) আবু সাঈদ
গ) আগস্ট
ঘ) ওসমান হাদি

সঠিক উত্তর: ক) জুলাই

৯. পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী পুলিশ কমিশন কত সদস্যবিশিষ্ট হবে?

ক) ৪
খ) ৫
গ) ৬
ঘ) ৭

সঠিক উত্তর: খ) ৫

১০. দেশে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করা হয় কবে?

ক) ৫ ডিসেম্বর ২০২৫
খ) ১০ ডিসেম্বর ২০২৫
গ) ১৫ ডিসেম্বর ২০২৫
ঘ) ১৯ ডিসেম্বর ২০২৫

সঠিক উত্তর: গ) ১৫ ডিসেম্বর ২০২৫

১১. বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা কতটি?

ক) ৭০৮
খ) ৭২০
গ) ৭৩২
ঘ) ৭৫০

সঠিক উত্তর: ক) ৭০৮

১২. ২০২৫ সালে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে কোন দেশের ট্রানজিট পণ্যের প্রথম পরীক্ষামূলক চালান খালাস হয়?

ক) নেপাল
খ) ভুটান
গ) পাকিস্তান
ঘ) আফগানিস্তান

সঠিক উত্তর: খ) ভুটান

১৩. বাংলাদেশের আশেপাশে অবস্থিত প্রধান টেকটোনিক প্লেটগুলোর অন্তর্ভুক্ত নয় কোনটি?

ক) ইউরেশীয় প্লেট
খ) বার্মা প্লেট
গ) ভারতীয় প্লেট
ঘ) প্রশান্ত মহাসাগরীয় প্লেট

সঠিক উত্তর: ঘ) প্রশান্ত মহাসাগরীয় প্লেট

১৪. সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি কবে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত হয়?

ক) ১ ডিসেম্বর ২০২৫
খ) ২ ডিসেম্বর ২০২৫
গ) ৩ ডিসেম্বর ২০২৫
ঘ) ৪ ডিসেম্বর ২০২৫

সঠিক উত্তর: ক) ১ ডিসেম্বর ২০২৫

১৫. বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?

ক) ৫৮টি
খ) ৬০টি
গ) ৬২টি
ঘ) ৬৩টি

সঠিক উত্তর: ক) ৫৮টি

১৬. বেসরকারি তফসিলি ব্যাংকের সংখ্যা কয়টি?

ক) ৪৮টি
খ) ৪৯টি
গ) ৫০টি
ঘ) ৫১টি

সঠিক উত্তর: ক) ৪৮টি

১৭. বর্তমানে দেশে শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকের সংখ্যা কতটি?

ক) ৪টি
খ) ৬টি
গ) ৮টি
ঘ) ১০টি

সঠিক উত্তর: খ) ৬টি

১৮. ইসলামী ধারার 'সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি' কার মালিকানাধীন?

ক) বিদেশি
খ) সরকারি ও বেসরকারি
গ) রাষ্ট্রীয়
ঘ) বেসরকারি

সঠিক উত্তর: গ) রাষ্ট্রীয়

১৯. ২০২৫ সালে কতজন নারী বেগম রোকেয়া পদক লাভ করেন?

ক) ২ জন
খ) ৩ জন
গ) ৪ জন
ঘ) ৫ জন

সঠিক উত্তর: গ) ৪ জন

আন্তর্জাতিক বিষয়াবলী

২০. র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF) কোন দেশের আধা সামরিক বাহিনী?

ক) সুদান
খ) দক্ষিণ সুদান
গ) মালি
ঘ) নাইজার

সঠিক উত্তর: ক) সুদান

২১. সুদান ও দক্ষিণ সুদানের বিরোধপূর্ণ 'আবেই' অঞ্চলে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের নাম কী?

ক) UNAMID
খ) UNISFA
গ) UNMISS
ঘ) MINUSCA

সঠিক উত্তর: খ) UNISFA

২২. ২০২৫ সালের অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ কোনটি?

ক) parasocial
খ) vibe coding
গ) slop
ঘ) Rage bait

সঠিক উত্তর: ঘ) Rage bait

২৩. আকাশ থেকে আকাশে যুদ্ধের সক্ষমতা অর্জনকারী প্রথম মানববিহীন যুদ্ধবিমানের নাম কী?

ক) MQ-9 Reaper
খ) Bayraktar Akıncı
গ) X-59 Quesst
ঘ) Bayraktar KIZILELMA

সঠিক উত্তর: ঘ) Bayraktar KIZILELMA

২৪. Bayraktar KIZILELMA কোন দেশের মানববিহীন যুদ্ধবিমান?

ক) তুরস্ক
খ) ইসরায়েল
গ) ইরান
ঘ) রাশিয়া

সঠিক উত্তর: ক) তুরস্ক

২৫. গাজা ভূখণ্ডে ইসরায়েলের দাবি করা নতুন সীমানা কী নামে পরিচিত?

ক) Red Line
খ) Zero Line
গ) Yellow Zone
ঘ) Yellow Line

সঠিক উত্তর: ঘ) Yellow Line

২৬. বিশ্বের প্রথম দেশ হিসেবে ১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করে কোন দেশ?

ক) জাপান
খ) সুইজারল্যান্ড
গ) ফ্রান্স
ঘ) অস্ট্রেলিয়া

সঠিক উত্তর: ঘ) অস্ট্রেলিয়া

২৭. বিশ্বের কোন দেশ প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দেয়?

ক) ব্রাজিল
খ) নাইজেরিয়া
গ) বাংলাদেশ
ঘ) কাজাখস্তান

সঠিক উত্তর: ক) ব্রাজিল

২৮. ২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?

ক) ৩ নভেম্বর
খ) ৪ নভেম্বর
গ) ৫ নভেম্বর
ঘ) ৬ নভেম্বর

সঠিক উত্তর: ক) ৩ নভেম্বর

২৯. পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান কে?

ক) আয়াজ সাদিক
খ) শেহবাজ শরীফ
গ) আসিফ আলী জারদারি
ঘ) আসিম মুনির

সঠিক উত্তর: ঘ) আসিম মুনির

৩০. ২৬ নভেম্বর ২০২৫ আফ্রিকার কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে?

ক) নাইজার
খ) মৌরিতানিয়া
গ) বুরকিনা ফাসো
ঘ) গিনি বিসাউ

সঠিক উত্তর: ঘ) গিনি বিসাউ

৩১. ১ জানুয়ারি ২০২৬ ইউরোপীয় ইউনিয়নের (EU) কোন দেশ ইউরো মুদ্রা চালু করে?

ক) বুলগেরিয়া
খ) রোমানিয়া
গ) পোল্যান্ড
ঘ) সুইডেন

সঠিক উত্তর: ক) বুলগেরিয়া

৩২. বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (EU) কতটি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে?

ক) ২০টি
খ) ২১টি
গ) ২২টি
ঘ) ২৩টি

সঠিক উত্তর: খ) ২১টি

৩৩. জাতিসংঘ ঘোষিত ২০২৬ সাল কোন বর্ষ?

ক) আন্তর্জাতিক রেঞ্জল্যান্ডস ও প্যাস্টোরালিস্ট বর্ষ
খ) আন্তর্জাতিক টেকসই উন্নয়নে স্বেচ্ছাসেবক বর্ষ
গ) আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ
ঘ) সবগুলো

সঠিক উত্তর: ঘ) সবগুলো

৩৪. ২০২৬ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?

ক) স্ট্রাসবার্গ (ফ্রান্স)
খ) বৈরুত (লেবানন)
গ) রাবাত (মরক্কো)
ঘ) আক্রা (ঘানা)

সঠিক উত্তর: গ) রাবাত (মরক্কো)

সংস্থা প্রধান ও সদস্য
৩৫. ১ জানুয়ারি ২০২৬ G7'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ক) ইমানুয়েল ম্যাক্রো (ফ্রান্স)
খ) জর্জিয়া মেলোনি (ইতালি)
গ) মার্ক কার্নি (কানাডা)
ঘ) সানে তাকাইচি (জাপান)

সঠিক উত্তর: ক) ইমানুয়েল ম্যাক্রো (ফ্রান্স)

৩৬. ১ জানুয়ারি ২০২৬ ডি-৮-এর পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ক) দিপো আলম (ইন্দোনেশিয়া)
খ) আয়হান কামেল (তুরস্ক)
গ) সোহেল মাহমুদ (পাকিস্তান)
ঘ) সৈয়দ আলী মোহাম্মদ মুসাভি (ইরান)

সঠিক উত্তর: গ) সোহেল মাহমুদ (পাকিস্তান)

৩৭. ২৭ নভেম্বর ২০২৫ ইন্টারপোলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?

ক) খু বুন হুই (সিঙ্গাপুর)
খ) মেং হংওয়েই (চীন)
গ) আহমেদ নাসের আল-রাইসি (আরব আমিরাত)
ঘ) লুকাস ফিলিপ (ফ্রান্স)

সঠিক উত্তর: ঘ) লুকাস ফিলিপ (ফ্রান্স)

৩৮. ১ জানুয়ারি ২০২৬ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দায়িত্ব গ্রহণ করেন কে?

ক) ফিলিপ্পো গ্রান্ডি
খ) বারহাম সালিহ
গ) শিগেরু ইশিবা
ঘ) ঋষি সুনাক

সঠিক উত্তর: খ) বারহাম সালিহ

৩৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ১১টি মৌলিক কনভেনশন অনুমোদনকারী এশীয় দেশ কোনটি?

ক) ভিয়েতনাম
খ) জাপান
গ) বাংলাদেশ
ঘ) ইরাক

সঠিক উত্তর: গ) বাংলাদেশ

৪০. আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার (IRENA) বর্তমান সদস্য কত?

ক) ১৬৮টি
খ) ১৬৯টি
গ) ১৭০টি
ঘ) ১৭১টি

সঠিক উত্তর: ঘ) ১৭১টি

৪১. ১৯ নভেম্বর ২০২৫ কোন দেশ IRENA'র ১৭১তম সদস্যপদ লাভ করে?

ক) হন্ডুরাস
খ) তানজানিয়া
গ) পাপুয়া নিউ গিনি
ঘ) গুয়াতেমালা

সঠিক উত্তর: খ) তানজানিয়া

৪২. ২ ফেব্রুয়ারি ২০২৬ কোন দেশ স্থায়ী সালিশ আদালতের (PCA) ১২৭তম সদস্য লাভ করবে?

ক) ইন্দোনেশিয়া
খ) ইউক্রেন
গ) সিরিয়া
ঘ) আর্জেন্টিনা

সঠিক উত্তর: ক) ইন্দোনেশিয়া

রিপোর্ট

৪৩. বিশ্বের কোন দেশে বাঘের বসবাস সবচেয়ে বেশি?

ক) নেপাল
খ) ইন্দোনেশিয়া
গ) রাশিয়া
ঘ) ভারত

সঠিক উত্তর: ঘ) ভারত

৪৪. বাঘের বসবাসে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম?

ক) দ্বিতীয়
খ) পঞ্চম
গ) অষ্টম
ঘ) দশম

সঠিক উত্তর: গ) অষ্টম

৪৫. বিশ্বের কোন দেশে সর্বাধিক তেলের মজুত রয়েছে?

ক) সৌদি আরব
খ) ইরান
গ) যুক্তরাষ্ট্র
ঘ) ভেনিজুয়েলা

সঠিক উত্তর: ঘ) ভেনিজুয়েলা

ক্রীড়াঙ্গন

৪৬. ২০৩০ সালে ২৪তম কমনওয়েলথ গেমস ভারতের কোথায় অনুষ্ঠিত হবে?

ক) নয়াদিল্লি
খ) কলকাতা
গ) আহমেদাবাদ
ঘ) চেন্নাই

সঠিক উত্তর: গ) আহমেদাবাদ

৪৭. ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে?

ক) জিলেট স্টেডিয়াম
খ) মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম
গ) মেটলাইফ স্টেডিয়াম
ঘ) হার্ড রক স্টেডিয়াম

সঠিক উত্তর: গ) মেটলাইফ স্টেডিয়াম

৪৮. ২০২৫ সালের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা পুরুষ ফুটবলার কে?

ক) উসমান দেম্বেলে
খ) আশরাফ হাকিমি
গ) হ্যারি কেইন
ঘ) ভিনিসিয়াস জুনিয়র

সঠিক উত্তর: ক) উসমান দেম্বেলে

৪৯. ২০২৫ সালের ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দেশ?

ক) ব্রাজিল
খ) ইতালি
গ) অস্ট্রিয়া
ঘ) পর্তুগাল

সঠিক উত্তর: ঘ) পর্তুগাল

৫০. প্রথম ফিফা শান্তি পুরস্কার লাভ করেন কে?

ক) ডোনাল্ড ট্রাম্প
খ) জিয়ান্নি ইনফান্তিনো
গ) মুহাম্মদ ইউনূস
ঘ) আলেক

সঠিক উত্তর: ক) ডোনাল্ড ট্রাম্প

বিষয় : সাধারণ জ্ঞান
টপিকস : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৬, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৬, সাম্প্রতিক সাধারন জ্ঞান, অতি গুরুত্বপূর্ণ ৫০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ২০২৬, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স pdf, আর্ন্তজাতিক সাধারণ জ্ঞান, ৫০টি সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রস্তুতি, ২০২৬ সালের সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ২০২৬, সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারণ জ্ঞান, বিসিএস সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রশ্ন ২০২৬