- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৭তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৬
- বিসিএস ২০১৬
- বাংলা
বাংলাদেশে 'গ্রাম থিয়েটার'- এর প্রবর্তক কে?
মমতাজউদদীন আহমদ
আব্দুল্লাহ আল মামুন
সেলিম আল দীন
রামেন্দু মজুমদার
সেলিম আল দীন
নাট্যকার ড. সেলিম আল দীন (১৯৪৯-২০০৮)নাট্যনির্দেশক নাসির উদ্দীন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে 'গ্রাম থিয়েটার' গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। তার রচিত উল্লেখযোগ্য নাটক: ঘুম নেই, চাকা, জন্ডিস ও বিবিধ বেলুন, মুনতাসীর ফ্যান্টাসি, কেরামতমঙ্গল, কিত্তনখোলা, হাত হদাই, হরগজ, বনপাংশুল। অন্যদিকে নাট্যকার মমতাজউদদীন আহমদের উল্লেখযোগ্য নাটক: স্বাধীনতা আমার স্বাধীনতা, কী চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা, বর্ণচোরা। আবদুল্লাহ আল মামুনের উল্লেখযোগ্য নাটক: সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনও ক্রীতদাস, কোকিলারা। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ তত্ত্ব ও শিল্পরূপ, বাংলাদেশের নাট্যচর্চার তিন দশক।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

