• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

'দুরন্ত পথিক চলিয়াছিল, সেই মুক্ত দেশের উদবোধন বাঁশির সুর ধরিয়া।... এইবার তাহার পণের বিভীষিকা জুলুম আরম্ভ করিল। পথিক দেখিল, ওই পথ বাহিয়া যাওয়ার এক-আধটি অস্ফুট পদচিহ্ন এখনও যেন জাগিয়া রহিয়াছে। পথের বিভীষিকা তাহাদেরই মাথার খুলি এই নূতন পথিকের সামনে ফেলিয়া দিয়া বলিল, এই দেখ এদের পরিণাম। সেই খুলি মাথায় করিয়া নূতন পথিক আর্তনাদ করিয়া উঠিল, আজ, এরাই তো আমায় ডাক দিয়েছে। আমি এমনি পরিণাম চাই। আমার মৃত্যুতেই তো আমার শেষ নয়, আমার পশ্চাতে ওই যে তরুণ যাত্রীর দল, ওদের মাঝেই আমি বেঁচে থাকব। বিভীষিকা বলিল, 'তুমি কে?' পথিক হাসিয়া বলিল, 'আমি চিরন্তন মুস্তিকামী।'

উদ্দীপকের যৌবন ভাবনা ও 'যৌবনের গান' প্রবন্ধের যৌবন ভাবনার স্বরূপ ব্যাখ্যা করো।

উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধ উভয় স্থানেই যৌবনের অকুতোভয় বৈশিষ্ট্য চমৎকারভাবে প্রকাশিত হয়েছে।

'যৌবনের গান' প্রবন্ধে প্রাবন্ধিক উদাত্ত কণ্ঠে যৌবনের বন্দনা করেছেন। আবেগময় ভাষায় তিনি যৌবন ও বার্ধক্যের পার্থক্য নির্ণয় করেছেন যৌবনের পক্ষে তাঁর সমর্থন উপস্থাপন করেছেন। বয়স দিয়ে তিনি তারুণ্যের সংজ্ঞা নিরূপণ করতে রাজি নন। কারণ তিনি অনেক যুবকের যৌবনের উর্দির নিচে বার্ধক্যের কঙ্কালমূর্তি দেখেছেন। আবার এমন বৃদ্ধও দেখেছেন যাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে বিরাজ করে মেঘমুক্ত সূর্যের ন্যায় প্রদীপ্ত তারুণ্য। এ তারুণ্য যার মধ্যে বিদ্যমান সে-ই যুবক। আর যার মধ্যে তারুণ্য নেই- বয়সে নবীন হলেও সে বৃদ্ধ। উদ্দীপকে দূরন্ত পথিকের মধ্যে যৌবনশক্তি প্রকাশিত হয়েছে, যার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিভীষিকা। পথের বিভীষিকা পথিককে নানাভাবে ফিরিয়ে দিতে চেষ্টা করছে। কিন্তু পথিক সে বাধা কিছুতেই মানতে চাইছে না, কারণ সে যৌবনের ধর্মে দীক্ষিত। আলোচ্য প্রবন্ধেও অফুরন্ত প্রাণশক্তির আধার যৌবন। তাই সে মৃত্যুকে উপেক্ষা করে সমস্ত বাধা পেরিয়ে দুর্বার গতিতে প্রগতির পথে এগিয়ে চলে। এভাবেই প্রবন্ধ ও 'উদ্দীপকে প্রকৃত যৌবনের স্বরূপ উন্মোচিত হয়েছে।

উত্তরের সারবস্তু: উদ্দীপক ও 'যৌবনের গান' প্রবন্ধের বক্তব্য মূলত একই। উভয় স্থানেই দুরন্ত তারুণ্য ও যৌবনের পথ রুদ্ধ করে বিভীষিকারূপী বার্ধক্য। যৌবন বা তারুণ্য তাতে পিছপা হয় না- মুক্তির লক্ষ্যে এগিয়ে যায় দুর্বার গতিতে।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()