• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

রফিক সাহেবের বয়স এখন ষাটের উর্ধ্বে। তিনি প্রতিনিয়ত সমাজের কল্যাণমুখী কাজে ব্যস্ত থাকেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অসহায়ের পক্ষে কথা বলেন। তিনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেন না। সমাজের সবাই তাঁকে ভক্তি-শ্রদ্ধা করে। অপরদিকে একই এলাকার জামান সাহেবের বয়স মাত্র ত্রিশ বছর। তিনি সর্বদা অর্থের পিছনে ছোটেন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ বিবেচনা করেন না। নিজের স্বার্থের জন্য তিনি সর্বদাই ব্যাকুল হয়ে ওঠেন। তাই সমাজের মানুষের কোনো কাজেই তিনি আসেন না।

'ইহাই হউক তরুণের সাধনা।'- এই সাধনার স্বরূপ ব্যাখ্যা করো।

তরুণের সাধনা হলো জড়বুদ্ধি ও ভীরুতার মূলে কুঠারাঘাত করে জীবনকে সমৃদ্ধি ও আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া।

পশ্চাৎগামী চিত্তা, কুসংস্কার, সন্দেহপ্রবণতা ও সংশয়- এসবই হলো বার্ধক্যের বৈশিষ্ট্য। তরুণেরা এর বিপরীত পথে যেতে বদ্ধপরিকর, কারণ তারা পুরাতন পৃথিবীকে ভেঙে নতুন করে সাজাতে চায়। নতুন জীবনের সাধনাই তরুণের সাধনা।

উত্তরের সারবস্তু: তরুণের সাধনা হলো জড়বুদ্ধি ও ভীরুতার মূলে কুঠারাঘাত করে জীবনকে সমৃদ্ধি ও আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()