- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- যৌবনের গান [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
রফিক সাহেবের বয়স এখন ষাটের উর্ধ্বে। তিনি প্রতিনিয়ত সমাজের কল্যাণমুখী কাজে ব্যস্ত থাকেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অসহায়ের পক্ষে কথা বলেন। তিনি কখনো নিজের স্বার্থের কথা ভাবেন না। সমাজের সবাই তাঁকে ভক্তি-শ্রদ্ধা করে। অপরদিকে একই এলাকার জামান সাহেবের বয়স মাত্র ত্রিশ বছর। তিনি সর্বদা অর্থের পিছনে ছোটেন। ন্যায়-অন্যায়, ভালোমন্দ বিবেচনা করেন না। নিজের স্বার্থের জন্য তিনি সর্বদাই ব্যাকুল হয়ে ওঠেন। তাই সমাজের মানুষের কোনো কাজেই তিনি আসেন না।
উদ্দীপকের আলোকে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবন ও বার্ধক্যের স্বরূপ বিশ্লেষণ করো।
'যৌবনের গান' প্রবন্ধে ও উদ্দীপকে তারুণ্য ও বার্ধক্যের দ্বন্দ্বময় স্বরূপ বিশ্লেষিত হয়েছে।
'যৌবনের গান' প্রবন্ধে প্রাবন্ধিক যৌবনকে বলেছেন তিমিরবিদারী। যে সমাজ অন্ধ, আদর্শ ও সংস্কারে আবদ্ধ, সে সমাজকে যৌবনের শক্তি দিয়েই পরিবর্তন করা সম্ভব। যৌবন হলো বহমান স্রোতের মতো। তাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না। যৌবনের শক্তি ও বার্ধক্যের জড়তা থাকে মানুষের মনে।
উদ্দীপকের রফিক সাহেবের বয়স ষাটের ঊর্ধ্বে। কিন্তু তিনি যৌবনের প্রাণশক্তিতে ভরপুর। অসহায়ের পক্ষে তিনি কথা বলেন। নিজের স্বার্থের কথা না ভেবে তিনি এগিয়ে যান সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে। তাঁর এ কাজের জন্য তিনি সমাজের সব মানুষের কাছে অনুকরণীয় আদর্শ। অপরদিকে, জামান সাহেব ত্রিশ বছর বয়সি হলেও নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। তাই সমাজের কোনো মানুষের কাজেই তিনি আসেন না। তার ভিতরে আমরা বার্ধক্যের জড়তা লক্ষ করি।
আলোচ্য প্রবন্ধ ও উদ্দীপক অনুসারে একজন বৃদ্ধ মানুষ যদি যৌবনের শক্তিতে ভরপুর হয়ে তরুণের দলে মিশে যান তাহলে তিনিই হয়ে ওঠেন তারুণ্যের প্রতীক। অন্যদিকে বৃদ্ধ সেই, যার হৃদয়ে প্রাণশক্তির অভাব রয়েছে। যার ভিতরে কোনো কর্মস্পৃহা নেই, যার প্রাণে অসহায়ের জন্য কোনো আকুতি নেই, সমাজের উন্নয়নমূলক কোনো চিন্তা নেই, সে-ই বৃদ্ধ। বয়স যত কমই হোক না কেন, এ রকম মানুষকে সমাজ কখন্যে তরুণের দলে ফেলবে না। উদ্দীপকের জামাল সাহেবের মতো সেও বৃদ্ধ বলে পরিগণিত হবে।
উত্তরের সারবস্তু: 'যৌবনের গান' প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যারা সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে ও অসহায়ের পক্ষে কথা বলে তারা যৌবনশক্তির অধিকারী। উদ্দীপকের রফিক সাহেব তাদেরই প্রতিনিধি।

