- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- ঋতু বর্ণন [কবিতা]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
উদ্দীপক ও প্রশ্নোত্তর
প্রকৃতি ও মানবমন অবিচ্ছেদ্য সম্পর্কে জড়িয়ে আছে। শাহরিক মানুষের মন আর গ্রামীণ মানুষের মন আলাদা গড়নের। কারণ গ্রামের প্রকৃতি থেকে শহরের প্রকৃতি ব্যাপক ভিন্ন। গ্রামীণ পরিবেশে এক নৈসর্গিক আবহে মানুষের মন থাকে উদার, কোমল, সতেজ ও স্নিগ্ধ।. অন্যদিকে নাগরিক জীবন ব্যক্তিকেন্দ্রিক, ব্যস্ত ও স্বার্থসচেতন। এ ছাড়াও প্রকৃতির আবেশে মানুষের মনে আসে বিস্তর পরিবর্তন। বসন্তের আবহে কোকিলের কুহু ডাকে যেকোনো মানুষের মনই রসপূর্ণ হয়।
উদ্দীপকটি কি 'ঋতু বর্ণন' কবিতার সম্পূর্ণভাব ফুটিয়ে তুলতে পেরেছে? যুক্তিসহ তোমার মতামত দাও।
উদ্দীপকে কেবল 'ঋতু বর্ণন' কবিতার মানবমনের সঙ্গে প্রকৃতির সম্পর্কের দিকটি প্রকাশিত হওয়ায় উদ্দীপকটি 'ঋতু বর্ণন' কবিতার সম্পূর্ণ ভাব ফুটিয়ে তুলতে পারেনি।
'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতির রূপবৈচিত্র্যের পাশাপাশি মানবমনের উপর প্রকৃতির প্রভাবের দিকটি তুলে ধরা' হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। কবি এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপবৈচিত্র্যের সাথে মানবমনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর, ভ্রমর-গুঞ্জন ও কোকিলের কুহুতান; গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব; বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টিজলে স্নাত প্রকৃতি, শরতের নির্মল আকাশ, ফুলের চামর দোলা, খঞ্জনের নাচ; শরৎ বিদায়ে হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ এবং শীতের ত্রাসে ত্বরিত সূর্য ডুবে যাওয়া, রজনিতে সুখী দম্পতির চিত্তসুখ ইত্যাদি বিষয় বর্ণিত হয়েছে।
উদ্দীপকে প্রকৃতি ও মানবমনের অবিচ্ছেদ্য সম্পর্কের বিষয়টি এবং, বসন্ত ঋতুর দিকটি তুলে ধরা হয়েছে। গ্রামীণ পরিবেশের এবং শহুরে পরিবেশের মানুষের মানসিকতার পরিবর্তনে প্রকৃতির যে প্রভাব থাকে তা তুলে ধরা হয়েছে উদ্দীপকের বর্ণনায়। গ্রামের নৈসর্গিক আবহে মানুষের মন থাকে উদার ও সতেজ। অন্যদিকে শহুরে পরিবেশের প্রভাবে মানুষের মন থাকে ব্যক্তিকেন্দ্রিক। এছাড়া বসন্তের আবহ মানুষের মনে যে প্রভাব ফেলে সেটাও উদ্দীপকে তুলে ধরা হয়েছে।
'ঋতু বর্ণন' কবিতায় তুলে ধরা হয়েছে প্রকৃতির রূপবৈচিত্র্যের কথা। এছাড়া মানবমনের উপর প্রকৃতির প্রভাবের দিকটিও কবিতায় ফুটে উঠেছে। কিন্তু উদ্দীপকে কেবল মানবমনের উপর প্রকৃতির প্রভাবের দিকটিই প্রকাশ পেয়েছে। কবিতায় উল্লিখিত অন্যান্য বিষয়গুলো উদ্দীপকে অনুপস্থিত। কাজেই বলা যায়, উদ্দীপকটি, 'ঋতু বর্ণন' কবিতার সম্পূর্ণভাব ফুটিয়ে তুলতে পারেনি।
উত্তরের সারবস্তু: উদ্দীপকে শুধু মানবমনের সঙ্গে প্রকৃতির সম্পর্কের দিকটি প্রকাশিত হয়েছে কিন্তু 'ঋতু বর্ণন' কবিতায় বর্ণিত ষড়ঋতুর বর্ণনা এখানে উল্লিখিত হয়নি বিধায় উদ্দীপকটি কবিতার সম্পূর্ণ ভাব ফুটিয়ে তুলতে পারেনি।

