• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • ঋতু বর্ণন [কবিতা]
ঋতু বর্ণন [কবিতা]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

উদ্দীপক ও প্রশ্নোত্তর

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই ছয় ঋতুর আবর্তনে আবর্তিত হচ্ছে আমাদের ঋতুবৈচিত্র্য। প্রত্যেকটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। একেক ঋতু আমাদের জীবনে নিয়ে আসে একেক রকম পরিবর্তন। বাংলার প্রকৃতিতে এ পরিবর্তন, নিয়ে আসে অফুরন্ত সৌন্দর্য। এ সৌন্দর্যে আমাদের যেমন চোখ জুড়িয়ে যায়, তেমনি, আমাদের হৃদয় ভরে ওঠে আনন্দে। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার বৃষ্টি, শরতের আলোঝলমল নীল আকাশ, হেমন্তের 'ফসলে ভরা মাঠ, শীতের কুয়াশাঢাকা সকাল আর বসন্তের ফুলের সৌরভপ্রকৃতি ও জীবনে আনে বৈচিত্র্যের ছোঁয়া। বর্ষপঞ্জির হিসেবে বাংলা বছরের বারো মাসের প্রতি দুই মাসে এক ঋতু হয়। প্রকৃতির এক অলৌকিক নিয়মে ঋতুর এই আসা-যাওয়া। ঋতু পরিক্রমায় বাংলাদেশে যে বৈচিত্র্যময় রূপ দেখা যায়, পৃথিবীর অন্য কোনো দেশে তা দেখা যায় না।

'ঋতু বর্ণন' কবিতায় প্রস্ফুটিত কোন বিষয়ের সঙ্গে উদ্দীপকটি সাযুজ্যপূর্ণ? ব্যাখ্যা করো।

'ঋতু বর্ণন' কবিতায় প্রস্ফুটিত ষড়ঋতুর উপস্থিতির সাথে উদ্দীপকটি সাযুজ্যপূর্ণ।

'ঋতু বর্ণন' কবিতায় প্রকৃতিতে ষড়ঋতুর আগমন ও প্রভাব পরিলক্ষিত হয়। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ। কবিতায় কবি ফুটিয়ে তুলেছেন প্রকৃতি রূপবৈচিত্র্য। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয়া সমীর, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কুহুতান; গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্র ত্রাস ও ছায়ার গুরুত্ব; বর্ষার মেঘ গর্জন, শরতের নীল আকাশ, হেমন্তের ফসল ভরা মাঠ, শীতের দীর্ঘ রজনি ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতায়।

উদ্দীপকের ছয় ঋতু প্রকৃতিতে পরিবর্তনকে ইঙ্গিত করে। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার বৃষ্টি, শরতের ঝলমল নীল আকাশ, হেমন্তের ফসলভরা মাঠ, শীতের কুয়াশাঢাকা সকাল আর বসন্তের ফুলের সৌরভ প্রকৃতি ও জীবনে বৈচিত্র্যের ছোঁয়া আনে। উভয় স্থানেই প্রকৃতির সাথে মানবমনের সম্পর্ক দেখানো হয়েছে। 'ঋতু বর্ণন' কবিতায়ও এহেন ঋতুবৈচিত্র্যের পরিচয় ফুটে উঠেছে।

উত্তরের সারবস্তু: ষড়ঋতুর আবির্ভাব ও প্রকৃতির ভিন্ন ভিন্ন সাজে সেজে ওঠে মানবমনের সাথে সম্পর্কের দিক থেকে আলোচ্য কবিতা ও উদ্দীপকটির মধ্যে সাদৃশ্য বিদ্যমান।

শেয়ার :

বুকমার্ক করুন

মন্তব্য ও আলোচনা ()