বাংলাদেশ সম্পর্কিত ২০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

প্রিপারেশন

১০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ সম্পর্কিত ২০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

ছবি : সংগৃহিত

বাংলাদেশ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমাদের প্রিয় মাতৃভূমির ইতিহাস, ভূগোল, সংস্কৃতি এবং অর্জনের এমন অনেক তথ্য রয়েছে যা হয়তো আপনার জানা নেই। চাকরির পরীক্ষা, BCS, ব্যাংক বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বাংলাদেশ বিষয়ক সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ব্লগ পোস্টে আমরা বাংলাদেশ সম্পর্কিত ২০০+ গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তুলে ধরেছি। এখানে রয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস, সংবিধান, ভূগোল, নদ-নদী, পর্যটন কেন্দ্র, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং জাতীয় বিভিন্ন প্রতীক সম্পর্কিত তথ্য। প্রতিটি প্রশ্ন সাবধানে নির্বাচন করা হয়েছে যাতে আপনার পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী হয়।

শুধু পরীক্ষার জন্যই নয়, একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দেশ সম্পর্কে এই তথ্যগুলো জানা আমাদের সবার উচিত। তাই দেরি না করে চলুন শুরু করা যাক বাংলাদেশের এই জ্ঞানভান্ডারে ডুব দেওয়া।

ভূগোল ও অবস্থান

১. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
উত্তর: দক্ষিণ এশিয়া

২. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কি?
উত্তর: নারিকেল জিনজিরা

৩. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
উত্তর: মহেশখালী

৪. বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ কোনটি?
উত্তর: সেন্টমার্টিন

৫. বাংলাদেশের সবচেয়ে বড় বিল কোনটি?
উত্তর: চলন বিল

৬. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর: সুন্দরবন

৭. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর: সুন্দরবনকে

৮. 'সাগরকন্যা' কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তর: পটুয়াখালী

৯. পর্যটন কেন্দ্র 'সাজেক' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তর: রাঙ্গামাটি

১০. কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উত্তর: পঞ্চগড়

১১. বাংলাদেশের প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে?
উত্তর: খাগড়াছড়ি

১২. ভাটির দেশ নামে পরিচিত দেশ কোনটি?
উত্তর: বাংলাদেশ

১৩. বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তর: ভোলা

১৪. সোয়াচ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত?
উত্তর: বঙ্গোপসাগরে

১৫. বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত?
উত্তর: কক্সবাজার

১৬. গরম পানির ঝর্ণা অবস্থিত কোথায়?
উত্তর: সীতাকুণ্ড

১৭. রাঙামাটির ছাদ বলা হয় কাকে?
উত্তর: সাজেক ভ্যালি

১৮. পদ্মা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর: গঙ্গোত্রী হিমবাহ

১৯. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: করতোয়া

২০. চট্টগ্রাম সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী

২১. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: বুড়িগঙ্গা

২২. তিস্তা বাঁধ কোন জেলায় অবস্থিত?
উত্তর: লালমনিরহাট

২৩. প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোন জেলা?
উত্তর: নারায়ণগঞ্জ

২৪. বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
উত্তর: চট্টগ্রামকে

২৫. বাংলাদেশের বৃহত্তম উপজেলা কোনটি?
উত্তর: শ্যামনগর

ইতিহাস ও স্বাধীনতা

২৬. বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ

২৭. বিজয় দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৬ ডিসেম্বর

২৮. মুজিবনগর সরকার শপথ গ্রহন করে কবে?
উত্তর: ১৭ এপ্রিল ১৯৭১

২৯. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তর: ১১টি

৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গণি ওসমানি

৩১. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
উত্তর: কালুরঘাট

৩২. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর: এম আর আখতার মুকুল

৩৩. কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর

৩৪. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর: ভুটান

৩৫. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর: ইরাক

৩৬. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ?
উত্তর: ১৩৬তম

৩৭. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
উত্তর: পুণ্ড্র

৩৮. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন কে?
উত্তর: ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজি

৩৯. কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
উত্তর: হুমায়ুন

৪০. ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কোন সালে?
উত্তর: ১৬১০

৪১. ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন?
উত্তর: ইসলাম খান

৪২. ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর: ১১৭৬ সালে

৪৩. ৬-দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
উত্তর: লাহোর

৪৪. 'বাংলার মুক্তি সনদ' নামে পরিচিত কোনটি?
উত্তর: ৬ দফা

৪৫. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তর: বাঙালি জাতীয়তাবাদ

৪৬. আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়?
উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

৪৭. 'আমার দেখা নয়াচীন' কে লিখেছেন?
উত্তর: শেখ মুজিবুর রহমান

৪৮. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৪৯. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
উত্তর: ৭ মার্চ ১৯৭৩

৫০. উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর: নরসিংদী

সংবিধান ও রাষ্ট্র

৫১. বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে?
উত্তর: ৭টি

৫২. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য কত জন ছিলেন?
উত্তর: ৩৪ জন

৫৩. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে?
উত্তর: বেগম রাজিয়া বানু

৫৪. বাংলাদেশে খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর: ড. কামাল হোসেন

৫৫. গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
উত্তর: ০৪ নভেম্বর, ১৯৭২

৫৬. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২

৫৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?
উত্তর: ৪ নভেম্বর

৫৮. বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত?
উত্তর: ২টি

৫৯. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তর: ৪টি

৬০. বাংলাদেশের সংবিধানের রক্ষক কে?
উত্তর: সুপ্রিম কোর্ট

৬১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
উত্তর: সংবিধান

৬২. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

৬৩. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষবিশিষ্ট?
উত্তর: এক কক্ষ

৬৪. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর: সংবাদ পত্র

৬৫. জাতীয় সংসদের প্রতীক কি?
উত্তর: শাপলা

৬৬. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স কত?
উত্তর: ২৫ বছর

৬৭. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর: মন্ত্রিপরিষদ সচিব

৬৮. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর: নাটোর

৬৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে?
উত্তর: ৪টি

৭০. বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে

জাতীয় প্রতীক ও চিহ্ন

৭১. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উত্তর: এ এন এম সাহা

৭২. বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা কে?
উত্তর: নজরুল ইসলাম

৭৩. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
উত্তর: কামরুল হাসান

৭৪. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উত্তর: ১০:৬

৭৫. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'- গানটির সুরকার কে?
উত্তর: আলতাফ মাহমুদ

৭৬. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর: হামিদুর রহমান

৭৭. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
উত্তর: সৈয়দ মাইনুল হোসেন

৭৮. জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী?
উত্তর: সম্মিলিত প্রয়াস

৭৯. জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
উত্তর: ৭টি

৮০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর: ৪৫.৭২ মিটার

৮১. বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর: লুই আই কান

৮২. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটির স্থপতি কে?
উত্তর: নিতুন কুন্ডু

৮৩. বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?
উত্তর: জেমস রেনেল

৮৪. কোন সংস্থা ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে?
উত্তর: UNESCO

৮৫. বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
উত্তর: সিয়েরা লিয়ন

শিক্ষা ও সংস্কৃতি

৮৬. বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৫৫ সালে

৮৭. নজরুল মঞ্চ কোথায় অবস্থিত?
উত্তর: বাংলা একাডেমিতে

৮৮. বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?
উত্তর: উত্তরাধিকার

৮৯. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২১ সাল

৯০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন?
উত্তর: পি. জে. হার্টজ

৯১. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
উত্তর: ড. সাদেকা হালিম

৯২. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উত্তর: বরেন্দ্র গবেষণা জাদুঘর

৯৩. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁওয়ে

৯৪. বাংলাদেশের 'জাতীয় গ্রন্থাগার' কোথায় অবস্থিত?
উত্তর: আগারগাঁও

৯৫. বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
উত্তর: সম্রাট আকবর

৯৬. বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর: সম্রাট আকবর

৯৭. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
উত্তর: চার্লস উইলকিন্স

৯৮. জাতীয় শিক্ষক দিবস পালিত হয় কবে?
উত্তর: ১৯ জানুয়ারি

৯৯. বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার অবস্থান কততম?
উত্তর: সপ্তম

১০০. ঢাকা বিশ্বের কততম মেগাসিটি?
উত্তর: ১১তম

শিল্প ও সাহিত্য

১০১. বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?
উত্তর: জয়নুল আবেদিন

১০২. বিখ্যাত চিত্রকর্ম 'তিন কন্যা' এর চিত্রকর কে?
উত্তর: কামরুল হাসান

অর্থনীতি ও ব্যাংকিং

১০৩. বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে?
উত্তর: ৪ মার্চ ১৯৭২

১০৪. বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭২ সালে

১০৫. বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি?
উত্তর: আরব-বাংলাদেশ ব্যাংক

১০৬. গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৮৩ সালে

১০৭. বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে কোন ব্যাংক?
উত্তর: জনতা ব্যাংক

১০৮. e-TIN চালু করা হয় কত সালে?
উত্তর: ২০১৩

১০৯. বাংলাদেশের অর্থবছর কখন সমাপ্ত হয়?
উত্তর: ৩০ জুন

১১০. বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়?
উত্তর: ১৯৯১ সালে

১১১. বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় কাকে?
উত্তর: চিংড়ী

কৃষি ও প্রযুক্তি

১১২. পাটের জীবনরহস্য উন্মোচনকারী দলের নেতা কে?
উত্তর: মাকসুদুল আলম

১১৩. পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
উত্তর: মাকসুদুল আলম

১১৪. কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়?
উত্তর: তুলা গাছ

১১৫. বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তর: গাজীপুর

১১৬. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কী?
উত্তর: পিপীলিকা

যোগাযোগ ও পরিবহন

১১৭. বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর কোনটি?
উত্তর: বেনাপোল

১১৮. বাংলাদেশের প্রথম রেললাইন স্থাপিত হয় কত সালে?
উত্তর: ১৮৬২ সালে

১১৯. ঢাকা ও কক্সবাজার রেলপথে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয় কবে?
উত্তর: ১ ডিসেম্বর ২০২৩

১২০. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিমি

১২১. বাংলাদেশে আন্তর্জাতিক বিমান বন্দর কয়টি?
উত্তর: ৩টি

১২২. দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
উত্তর: লোহাগাড়া, চট্টগ্রাম

প্রশাসন

১২৩. বাংলাদেশের পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩১টি

১২৪. বাংলাদেশের উপজেলার সংখ্যা কতটি?
উত্তর: ৪৯৫টি

১২৫. বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
উত্তর: ৪৫৭৮টি

প্রতিরক্ষা

১২৬. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকা

১২৭. বাংলাদেশ কবে সাবমেরিন যুগে প্রবেশ করে?
উত্তর: ১২ মার্চ ২০১৭

১২৮. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর: ২১ নভেম্বর

সীমানা ও সমুদ্র

১২৯. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর: ১২ নটিক্যাল মাইল

১৩০. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তর: ১২ নটিক্যাল মাইল

১৩১. বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তর: ২০০ নটিক্যাল মাইল

১৩২. বাংলাদেশের পাহাড়গুলি কোন যুগের?
উত্তর: টারশিয়ারী যুগে

১৩৩. বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
উত্তর: ৫টি

১৩৪. ভারতের সাথে স্থলসীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৬ মে, ১৯৭৪

১৩৫. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
উত্তর: ২টি

১৩৬. সুন্দরবনের কত ভাগ বাংলাদেশে অবস্থিত?
উত্তর: ৬০ ভাগ

জনসংখ্যা ও আদমশুমারি

১৩৭. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে?
উত্তর: ১৯৭৪ সালে

১৩৮. জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: ৮ম

খনিজ সম্পদ

১৩৯. বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
উত্তর: তিতাস

১৪০. বাংলাদেশের কোন জেলায় চুনাপাথর পাওয়া যায়?
উত্তর: সিলেট

১৪১. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
উত্তর: হরিপুর

বিশেষ অর্জন ও রেকর্ড

১৪২. পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়?
উত্তর: ৩৩তম

১৪৩. বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি?
উত্তর: মুসা ইব্রাহীম

১৪৪. বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে?
উত্তর: নিশাত মজুমদার

১৪৫. চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
উত্তর: মায়িশা রহমান

১৪৬. বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম কী?
উত্তর: মারুফ হাসান

১৪৭. বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর: সারাহ ইসলাম

শ্রম ও মানবাধিকার

১৪৮. বর্তমানে বাংলাদেশে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কত দিন?
উত্তর: ১২০ দিন

আন্তর্জাতিক চুক্তি

১৪৯. কিয়োটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয়?
উত্তর: ১১ ডিসেম্বর, ১৯৯৭

বেসিক ৫০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১৫০. বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
উত্তর: শাপলা

১৫১. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
উত্তর: দোয়েল

১৫২. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তর: কাঁঠাল

১৫৩. বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি?
উত্তর: আম গাছ

১৫৪. বাংলাদেশের জাতীয় মাছ কোনটি?
উত্তর: ইলিশ

১৫৫. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
উত্তর: রয়েল বেঙ্গল টাইগার

১৫৬. বাংলাদেশের মোট আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার

১৫৭. বাংলাদেশের রাজধানী কোথায়?
উত্তর: ঢাকা

১৫৮. বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?
উত্তর: রাঙ্গামাটি

১৫৯. বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর: নারায়ণগঞ্জ

১৬০. বাংলাদেশে মোট জেলা কতটি?
উত্তর: ৬৪টি

১৬১. বাংলাদেশে মোট বিভাগ কতটি?
উত্তর: ৮টি

১৬২. বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
উত্তর: মেঘনা

১৬৩. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
উত্তর: সেন্ট মার্টিন

১৬৪. বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি?
উত্তর: হাকালুকি হাওর

১৬৫. বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোনটি?
উত্তর: কক্সবাজার

১৬৬. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
উত্তর: হা-ডু-ডু (কাবাডি)

১৬৭. বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটি?
উত্তর: বায়তুল মোকাররম

১৬৮. বাংলাদেশের বৃহত্তম চিড়িয়াখানা কোথায়?
উত্তর: মিরপুর, ঢাকা

১৬৯. বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম কোনটি?
উত্তর: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

১৭০. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?
উত্তর: তাজিংডং (বিজয়)

১৭১. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা কত?
উত্তর: ১,২৩১ মিটার

১৭২. বাংলাদেশের প্রথম মহাকাশচারী কে?
উত্তর: প্রথম মহাকাশচারী এখনো যায়নি (বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ হলেও)

১৭৩. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কবে উৎক্ষেপণ করা হয়?
উত্তর: ১২ মে ২০১৮

১৭৪. বাংলাদেশের মুদ্রার নাম কী?
উত্তর: টাকা

১৭৫. বাংলাদেশের ডাক বিভাগের প্রতীক কী?
উত্তর: পায়রা

১৭৬. বাংলাদেশ টেলিভিশন কবে চালু হয়?
উত্তর: ২৫ ডিসেম্বর ১৯৬৪

১৭৭. বাংলাদেশ বেতার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৯ সাল

১৭৮. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর: তাজউদ্দীন আহমদ

১৭৯. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর: মোহাম্মদ শাহাবুদ্দিন (২০২৩)

১৮০. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ

১৮১. বাংলাদেশের ভাষা শহীদ দিবস কবে?
উত্তর: ২১ ফেব্রুয়ারি

১৮২. বাংলাদেশের শোক দিবস কবে?
উত্তর: ১৫ আগস্ট (২০২৪ সালে অন্তর্বর্তী সরকার এই দিনের সাধারণ ছুটি বাতিল ঘোষণা করে ও এর সরকারি স্বীকৃতি বাতিল করে।)

১৮৩. বাংলাদেশের জন্ম দিবস কবে?
উত্তর: ২৬ মার্চ

১৮৪. বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস (শান্তিতে, ২০০৬)

১৮৫. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি?
উত্তর: মহাস্থানগড়

১৮৬. বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তর: বেঙ্গল গেজেট

১৮৭. বাংলাদেশের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
উত্তর: দিগদর্শন

১৮৮. বাংলাদেশের জাতীয় কবি কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম

১৮৯. বাংলাদেশের রাষ্ট্রভাষা কী?
উত্তর: বাংলা

১৯০. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায়?
উত্তর: আগারগাঁও, ঢাকা

১৯১. বাংলাদেশের প্রথম রাজধানী কোথায় ছিল?
উত্তর: মুজিবনগর (অস্থায়ী)

১৯২. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
উত্তর: নারায়ণগঞ্জ

১৯৩. বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর কোথায়?
উত্তর: মাতারবাড়ী (নির্মাণাধীন)

১৯৪. বাংলাদেশের ২য় সমুদ্র বন্দর কোনটি?
উত্তর: মংলা

১৯৫. বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র কোথায়?
উত্তর: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র (নির্মাণাধীন)

১৯৬. বাংলাদেশের প্রথম পাটকল কোনটি?
উত্তর: আদমজী জুট মিল

১৯৭. বাংলাদেশের প্রথম চিনিকল কোথায়?
উত্তর: পাবনা

১৯৮. বাংলাদেশের ইপিজেড কয়টি?
উত্তর: ৮টি

১৯৯. বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায়?
উত্তর: চট্টগ্রাম

২০০. বাংলাদেশের সংসদ সদস্য সংখ্যা কত?
উত্তর: ৩৫০ জন

২০১. বাংলাদেশের নারী সংরক্ষিত আসন কতটি?
উত্তর: ৫০টি

২০২. বাংলাদেশের প্রথম মহিলা স্পিকার কে?
উত্তর: ড. শিরীন শারমিন চৌধুরী

২০৩. বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর: খালেদা জিয়া

২০৪. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর

২০৫. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ১০ লাইন কবে গৃহীত হয়?
উত্তর: ১৯৭২ সালে

আশা করি এই ২০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর আপনার জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছে এবং আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। বাংলাদেশ সম্পর্কিত এই তথ্যগুলো শুধু মুখস্থ করার বিষয় নয়, বরং আমাদের দেশের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি এবং অর্জনগুলোকে হৃদয়ে ধারণ করার বিষয়।

নিয়মিত অনুশীলন করলে এই প্রশ্নগুলো আপনার স্মৃতিতে স্থায়ী হবে। BCS, ব্যাংক, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রতিবছর অনেক প্রশ্ন আসে। তাই এই তথ্যগুলো আপনার সফলতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরামর্শ:

  • প্রতিদিন অন্তত ২০-৩০টি প্রশ্ন রিভিশন দিন
  • বিষয়ভিত্তিক ভাগ করে পড়ুন (যেমন: ইতিহাস, ভূগোল, সংবিধান)
  • প্রশ্নগুলো নিজে নিজে লিখে অনুশীলন করুন
  • বন্ধুদের সাথে কুইজ আকারে চর্চা করুন

এই ব্লগ পোস্টটি আপনার কাছে উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করুন। আপনার মতামত এবং পরামর্শ আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাংলাদেশ সম্পর্কিত আরও কোনো তথ্য জানতে চাইলে আমাদের জানান, আমরা পরবর্তী পোস্টে সেগুলো নিয়ে আসার চেষ্টা করব।

আপনার পরীক্ষার প্রস্তুতি শুভ হোক এবং সফলতা আপনার সাথেই থাকুক।

সম্পর্কিত পোস্ট পড়ুন:

আমাদের সাথে থাকুন এবং নিয়মিত নতুন তথ্য পেতে আমাদের ব্লগ ফলো করুন।

বিষয় : সাধারণ জ্ঞান
টপিকস : সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ২০২৫, সাধারণ জ্ঞান ২০২৬, সাধারণ জ্ঞান কুইজ, বাংলা সাধারণ জ্ঞান, বিসিএস সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রস্তুতি, ২০২৫ সালের সাধারণ জ্ঞান, ২০২৬ সালের সাধারণ জ্ঞান, সাম্প্রতিক সাধারণ জ্ঞান, ২০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারণ জ্ঞান সাম্প্রতিক, বাংলাদেশের সাধারণ জ্ঞান, ২০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, সাধারন জ্ঞান