সাম্প্রতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর - ডিসেম্বর ২০২৫
— প্রিপারেশন বিডি
সাম্প্রতিক সাধারণ জ্ঞান - চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক যেকোনো পরীক্ষায় সাম্প্রতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে। এই পোস্টে ডিসেম্বর ২০২৫ মাসের গুরুত্বপূর্ণ ঘটনা এবং তথ্য নিয়ে প্রশ্ন ও উত্তর সাজানো হয়েছে। বাংলাদেশ, আন্তর্জাতিক এবং ক্রীড়াঙ্গন - তিনটি ক্যাটাগরিতে ভাগ করা এই তথ্যগুলো আপনার প্রস্তুতিতে সাহায্য করবে।
নিয়মিত এই ধরনের প্রশ্ন চর্চা করলে পরীক্ষায় ভালো করার সম্ভাবনা বাড়বে। চলুন দেখে নিই এই মাসের উল্লেখযোগ্য প্রশ্ন ও উত্তরগুলো।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান (বাংলাদেশ)
প্রশ্ন: ট্যারিফ কমিশনের প্রতিবেদন অনুযায়ী, দেশে চালের চাহিদা কত টন?
উত্তর: ৩.৭ কোটি থেকে ৩.৯ কোটি টন।
প্রশ্ন: দেশের শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (DSE) প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: নুজহাত আনোয়ার।
প্রশ্ন: বাংলাদেশের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে প্যারাসুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কী?
উত্তর: টিম বাংলাদেশ (Team Bangladesh)।
প্রশ্ন: বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম কবে মারা যান?
উত্তর: ২০ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন: ২২ ডিসেম্বর ২০২৫ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য উদ্বোধন করা ভোটের গাড়ির নাম কী?
উত্তর: সুপার ক্যারাভান।
প্রশ্ন: ২১ ডিসেম্বর ২০২৫ দেশের ৬১তম রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় কোন দল?
উত্তর: আমজনতার দল, প্রতীক প্রজাপতি।
প্রশ্ন: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর Food Outlook November 2025 অনুযায়ী বাংলাদেশ ধান উৎপাদনে কততম?
উত্তর: তৃতীয়।
প্রশ্ন: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর Food Outlook November 2025 অনুযায়ী বাংলাদেশ চাল ভোগে কততম?
উত্তর: তৃতীয়।
প্রশ্ন: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর Food Outlook November 2025 অনুযায়ী বাংলাদেশ বিশ্বে গম আমদানিতে কততম?
উত্তর: পঞ্চম।
প্রশ্ন: বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান কে?
উত্তর: জুবায়ের রহমান চৌধুরী।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক)
প্রশ্ন: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে ড্রোন হামলা হয় কবে?
উত্তর: ১৩ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন: মার্কিন-সিরীয় যৌথ সেনাবাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের (IS) বিরুদ্ধে 'অপারেশন হোকিয়ে' শুরু করে কবে?
উত্তর: ১৯ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন: ১২ হাজার বছর পর আফ্রিকার দেশ ইথিওপিয়ার কোন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়?
উত্তর: হায়লি গুব্বিতে।
প্রশ্ন: আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীন কোথায় চালু করেছে?
উত্তর: চীনের সর্ব দক্ষিণের প্রদেশ হাইনান বন্দরে।
প্রশ্ন: উজবেকিস্তানের তাসখন্দে নির্মিতব্য হোয়াইট হাউসের চেয়ে ৭ গুণ বড় সাংস্কৃতিক কেন্দ্রের নাম কী?
উত্তর: সেন্টার ফর ইসলামিক সিভিলাইজেশন (CISC)।
প্রশ্ন: চীন-আসিয়ান (AI)'র প্রথম স্টেশন চীনের কোন শহরে তৈরি হচ্ছে?
উত্তর: নাননিং শহর, গুয়াংজি ঝুয়াং; চীন।
প্রশ্ন: জার্মানির প্রকৌশলী মিকায়েলা বেন্টহাউস ইউরোপীয় মহাকাশ সংস্থায় (ESA) কর্মরত বিশ্বের প্রথম হুইলচেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশ গমন করেন কবে?
উত্তর: ২০ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন: বিশ্বের কোন বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালুর করার উদ্যোগ নেয় জাপান?
উত্তর: কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র।
প্রশ্ন: ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানকে কততম নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দেয় মার্কিন সিনেট?
উত্তর: ১৫তম।
প্রশ্ন: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগরে নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তর: ৬ ডিসেম্বর ২০২৫।
প্রশ্ন: ২৪ নভেম্বর ২০২৫ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলার কোন সংগঠনকে 'বিদেশি সন্ত্রাসী সংগঠন'-এর সদস্য ঘোষণা করেছে?
উত্তর: কার্টেল দে লস সোলেস নামক সংগঠনকে।
প্রশ্ন: ২১ ডিসেম্বর ২০২৫ সৌদি আরবের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'কিং আবদুলাজিজ মেডেল অব এক্সিলেন্ট ক্লাস' পান কে?
উত্তর: পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
প্রশ্ন: ৫ ডিসেম্বর ২০২৫ কানাডা কোন দেশকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দেয়?
উত্তর: সিরিয়াকে।
প্রশ্ন: ২৯ নভেম্বর ২০২৫ পোপ লিও প্রথমবারের মতো ঐতিহাসিক কোন মসজিদে যান?
উত্তর: নীল মসজিদ (দ্য ব্লু মস্ক) বা সুলতান আহমেদ মসজিদ; তুরস্ক।
প্রশ্ন: কুনেইত্রা অঞ্চল কোথায় অবস্থিত?
উত্তর: ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি (সিরিয়া)।
প্রশ্ন: ৩০ ডিসেম্বর ২০২৫ ইউরোপের কোন দেশে ৪০০ বছরের পুরানো ডাকবিভাগ বন্ধ হয়ে যাবে?
উত্তর: ডেনমার্কে।
সাম্প্রতিক সাধারণ জ্ঞান (ক্রীড়াঙ্গন)
প্রশ্ন: বাংলাদেশের কোন দল প্রথমবারের মতো সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (CAVA) আয়োজিত উইমেন্স (CAVA কাপ-২০২৫)-এ অংশগ্রহণ করছে?
উত্তর: বাংলাদেশ জাতীয় নারী ভলিবল দল।
প্রশ্ন: অ্যাশেজ সিরিজে প্রথমবারের মতো দায়িত্ব পালন করেন এলিট প্যানেলের বাংলাদেশি কোন আম্পায়ার?
উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
প্রশ্ন: ২১ ডিসেম্বর ২০২৫ দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: পাকিস্তান; রানার্সআপ ভারত।
আরো পড়ুন :
- বাংলাদেশ সম্পর্কিত ২০০+ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
- কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২৬ থেকে বাছাই করা ৫০টি MCQ সাম্প্রতিক সাধারণ জ্ঞান
- বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইড
- ৫০তম বিসিএস প্রস্তুতি শুরু করার সহজ ও কার্যকর গাইডলাইন
সাম্প্রতিক ঘটনা সম্পর্কে আপডেট থাকা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জরুরি। এই পোস্টে শেয়ার করা প্রশ্ন ও উত্তরগুলো নিয়মিত পড়লে এবং চর্চা করলে আপনার সাধারণ জ্ঞানের ভিত মজবুত হবে।
পরবর্তী মাসেও নতুন সাম্প্রতিক তথ্য নিয়ে এমন পোস্ট পেতে আমাদের সাথে থাকুন। আপনার পরীক্ষার প্রস্তুতি শুভ হোক!
