• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বাংলাদেশ
Back

বিপন্ন প্রাণীকুল

মানুষ, প্রাণী ও উদ্ভিদজগৎ, মাটি, পানি, বায়ু, নদী, সাগর ইত্যাদি সবকিছু নিয়েই পরিবেশ। পরিবেশের ভারসাম্য রক্ষায় উপরের প্রতিটি উপাদানেরই ভূমিকা অনস্বীকার্য। বলা যায় এসব পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং একটি অন্যটির সাথে গভীরভাবে যুক্ত। কিন্তু আজ নানাভাবে পরিবেশের ক্ষয়সাধন হওয়ায় বিশেষভাবে উদ্ভিদজগতের উপর বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে প্রাণীকুল আজ অস্তিত্বের হুমকির সম্মুখীন। নির্বিচারে বনাঞ্চল ধ্বংসসাধন, পাহাড় কর্তন, নদী দূষণসহ পরিবেশের উপর নানাবিরূপ কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যেই অনেক প্রাণীর পৃথিবী থেকে বিলুপ্তি ঘটেছে, অনেক প্রাণী বিলুপ্তির সম্মুখীন। বিশ শতকের শুরুতে পৃথিবীতে বাঘের সংখ্যা ছিল লক্ষাধিক। কিন্তু পরিবেশের উপর নানাবিরূপ কর্মকাণ্ড ও বাঘ শিকারের কারণে আজ বাঘের সংখ্যা সারা বিশ্বে ছয় হাজারেরও কম। বাংলাদেশে বনাঞ্চল ও পাহাড়ী ভূমি কমে যাওয়া ও মানুষের হাতে নির্বিচারে মারা যাওয়ায় বাঘ, হাতি, হরিণের মতো প্রাণীর সংখ্যা দিন দিন কমছে। খাদ্যের খোঁজ এই প্রাণীগুলো লোকালয়ে নেমে আসছে এবং মানুষের হাতে নির্বিচারে মারা পড়ছে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ