- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
Back
পর্ণমোচি বৃক্ষের বন
যে বনাঞ্চলের উদ্ভিদগুলোর পাতা বছরের কোনো না কোনো সময় ঝরে পড়ে, ঐগুলোকে ক্রান্তীয় পর্ণমোচি বা পত্রঝরা বনাঞ্চল বলা হয়। এ বনের প্রধান বৃক্ষ হলো শাল। প্লাইস্টোসিন যুগে উত্থিত বাংলাদেশের বরেন্দ্রভূমি, মধুপুর গড় ও লালমাই পাহাড়ে পত্রঝরা বনাঞ্চল দেখা যায়। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও দিনাজপুরের অংশবিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত। টাঙ্গাইল, জামালপুর, গাজীপুর, ঢাকা ও নরসিংদীর কিছু অংশ নিয়ে মধুপুর গড় গঠিত। লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

