• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩

  • বিসিএস ২০১৩
  • বাংলাদেশ
Back

পরমাণু শক্তি কমিশন

বাংলাদেশের একমাত্র পরমাণু শক্তি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান হলো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কল্যাণধর্মী কাজে পরমাণু শক্তির ব্যবহার নিশ্চিত করতেই কমিশনের প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার ২ বছর পর ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। প্রথমে শেরে বাংলা নগরের পাট গবেষণা কেন্দ্রে এর কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪নং কাজী নজরুল ইসলাম এভিনিউতে স্থানান্তর করা হয়। ১৯৮৮ সাল পর্যন্ত এটি আণবিক শক্তি কমিশন নামে পরিচিত ছিল। কমিশনের গবেষণা ও উন্নয়ন কার্যাবলি মূলত ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রকৌশল এই তিনটি শাখায় পরিচালিত হয়। কমিশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হলো ধানের দুটি উচ্চ ফলনশীল প্রকারভেদ IRATOM-24 IRATOM-38 এবং ডালের একটি উচ্চ ফলনশীল জাত HYPROSOLA-এর মান উন্নয়ন ঘটানো। এছাড়াও প্রতিষ্ঠানটি তেজস্ক্রিয় খনিজ অনুসন্ধান, জ্বালানি চাহিদা পূরণে পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরমাণু চিকিৎসা কেন্দ্র স্থাপন, কৃষি, শিল্প, প্রাকৃতিক সম্পদ উন্নয়ন প্রভৃতির সাথে যুক্ত আছে।

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ