- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
- বাংলাদেশ
Back
তিতাস গ্যাসক্ষেত্র
তিতাস গ্যাসক্ষেত্রটির অবস্থান ঢাকা থেকে উত্তর-পূর্বদিকে ১০০ কিমি দূরে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। এটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র। যেখানে ৮.০৫ টিসিএফ পরিমাণ গ্যাস মওজুদ রয়েছে। এখান থেকে প্রতিদিন ৪৫০ মিলিয়ন কিউবিক ফিটেরও বেশি গ্যাস উত্তোলন করা হচ্ছে, যা সমগ্র দেশে গ্যাস উত্তোলনের ২০ শতাংশ। ঢাকা শহরের বিতরণকৃত গ্যাসের অধিকাংশই তিতাস গ্যাস থেকে সরবরাহকৃত। তিতাস গ্যাসক্ষেত্রটি আবিষ্কার হয় ১৯৬২ সালে। কিন্তু বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু ১৯৬৮ সালে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে তিতাস গ্যাসের ভূমিকা অপরিসীম।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

