- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
৩৪তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ২০১৩
- বিসিএস ২০১৩
বাংলাদেশে ঋণ প্রদানে আইএমএফ, বিশ্বব্যাংক ও এডিবির সমধর্মী শর্তগুলো কি কি? সকল শর্তই কি পরিহার করতে পারলে তা পরিহার করা উচিত এবং শর্তগুলো সঠিক বা আংশিক জনস্বার্থের অনুকূল কি? মতামত দিন।
সিভিল সোসাইটি কি? এর বৈশিষ্ট্যসমূহসহ লিখুন। বাংলাদেশে সিভিল সোসাইটির সঠিক রূপ, কার্যক্রম এবং সরকারের সাথে এর সম্পর্ক বিষয়ে আলোচনা করুন এবং এর কাঙ্ক্ষিত ভূমিকা বাংলাদেশে কি হতে পারে বলে আপনি মনে করেন তাও উল্লেখ করুন।
বাজার অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনার প্রাসঙ্গিকতা প্রাতিষ্ঠানিক কাঠামো প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোকপাত করুন।
বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। সংক্ষেপে বাংলাদেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য আলোচনা করুন।
জাতীয় শিক্ষানীতি ২০১০ এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করুন। এই শিক্ষানীতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কি ধরনের সংস্কার নিশ্চিত করতে পারে-বিস্তারিত বর্ণনা করুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখুন:
ক. সংবিধানে রাষ্ট্রধর্ম সম্পর্কিত বিধান কি?
খ. সংবিধানের প্রাধান্য বলতে কি বোঝায় তা অনুচ্ছেদ উল্লেখপূর্বক বর্ণনা করুন।
গ. সংবিধানে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে নাগরিকদের জন্য কি কি বিষয়সমূহ অর্জন নিশ্চিত করার কথা বলা হয়েছে?
ঘ. চলাফেরার ও সমাবেশের স্বাধীনতা সম্পর্কিত সংবিধানের বিধানদ্বয় কি কি এবং তা কোন কোন অনুচ্ছেদে রয়েছে?
ঙ. জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা উল্লেখ করুন।
সুশাসন জনপ্রশাসনের একটি সর্বগৃহীত বৈশিষ্ট্য হিসেবে স্বীকৃত। বিষয়টি ব্যাখ্যাপূর্বক সুশাসন এর উপরে বিস্তারিত আলোচনা করুন। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের সাফল্য ব্যর্থতা এবং আপনার মতামত বর্ণনা করুন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন সালের কোন তারিখ হতে কার্যকর হয়? এতে বিধৃত মৌলিক অধিকারসমূহ বর্ণনা করুন এবং কি পরিস্থিতিতে এবং কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার সাময়িকভাবে স্থগিত করা যায়?
তিতাস গ্যাসক্ষেত্র
পরমাণু শক্তি কমিশন
পর্ণমোচি বৃক্ষের বন
বিপন্ন প্রাণীকুল
ম্যানগ্রোভ অরণ্য
বাংলাদেশের উচ্চ শিক্ষা বিকাশে অ-সরকারি বিশ্ববিদ্যালয়সমূহের ভূমিকা ব্যাখ্যা করুন।
বাংলাদেশে প্রাথমিক ও গণশিক্ষা ব্যবস্থার অগ্রগতি কতটুকু?

