• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

যৌবনের গান [গদ্য]

'ফুলের মাঝে মাটির মমতা-রসের মতো অলক্ষ্যে।'- উক্তিটির মাধ্যমে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?

যৌবনের পূজারিরা মানবজাতির কল্যাণ সাধন করে তাদের কর্ম দিয়ে, কিন্তু তারা প্রকাশিত নয়- এ প্রসঙ্গেই প্রাবন্ধিক উক্তিটি করেছেন। ফুল ফোটার অন্তরালে যেমনি মাটির উপাদানের মুখ্য ভূমিকা রয়েছে তেমনি মানবজাতির যাবতীয় কল্যাণের পিছনে রয়েছে যুবকদের অপরিমেয় শ্রম, সাধনা। কিন্তু তারা কখনোই নিজেদের প্রকাশ করতে চায় না। প্রাবন্ধিক যুবকদের এই বৈশিষ্ট্যকে উপমায়িত করেছেন আলোচ্য উক্তিটির মাধ্যমে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ