• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

যৌবনের গান [গদ্য]

'আমার প্রথম জাগরণ প্রভাতে' বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?

যৌবনের শক্তি এবং কল্যাণকর রূপ প্রাবন্ধিক যে সময় বুঝতে পেরেছিলেন সে সময়টিতে তাঁর জাগরণের প্রথম প্রভাত বলে আখ্যায়িত করেছেন। প্রাবন্ধিক যৌবনের শক্তি সম্পর্কে অজ্ঞ ছিলেন। কিন্তু তিনি যেদিন অনুধাবন করতে পেরেছিলেন সেদিন থেকেই সশ্রদ্ধচিত্তে নমস্কার জানিয়েছেন। যৌবনকে নিজের মধ্যে ধারণ করার সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রাবন্ধিক যে সময় থেকে যৌবনের এই শক্তি উপলব্ধি করতে পেরেছেন সেই সময়টিকেই জাগরণের প্রথম প্রভাত বলে উল্লেখ করেছেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ