- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
যৌবনের গান [গদ্য]
'যৌবন-সূর্য যথায় অস্তমিত, দুঃখের তিমির-কুন্তলা নিশীথিনীর সেই তো লীলাভূমি।'- ব্যাখ্যা করো।
যৌবনের বৈশিষ্ট্য যেখানে নেই তা কোনোভাবেই কাম্য হতে পারে না- উক্তিটি এ মর্মার্থকে ধারণ করছে। যেখানে যৌবনশক্তির সূর্য অস্তমিত সেখানে অন্ধকার ও কুসংস্কার দাপটের সঙ্গে বিরাজমান। যৌবনের বহুমাত্রিক শক্তির কথা বলতে গিয়ে প্রাবন্ধিক যৌবনকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। যৌবনবিহীন সবকিছু অন্ধকার এবং দুঃখময়। অনুরূপ যৌবনবিহীন পরিস্থিতিতে প্রাবন্ধিক দুঃখের রাত্রির লীলাভূমি হিসেবে দেখেছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

