• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

যৌবনের গান [গদ্য]

বার্ধক্য বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন? ব্যাখ্যা করো।

যারা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আঁকড়ে পড়ে থাকে, তাকেই প্রাবন্ধিক বার্ধক্য বলে শনাক্ত করেছেন। 'যৌবনের গান' প্রবন্ধে লেখক সুস্পষ্টভাবে বার্ধক্যের স্বরূপ চিহ্নিত করেছেন। যৌবনের চারিত্র্যধর্মের ঠিক বিপরীতে অবস্থান বার্ধক্যের। লেখকের মতে, বার্ধক্যের প্রধান লক্ষণ নৈরাশ্য ও নতুনের প্রতি সন্দেহ। যে কুসংস্কার ও প্রথাগত অভ্যাসকে আঁকড়ে ধরে, যে নতুনকে ভয় পায় সে-ই বৃদ্ধ। মনের এ জড়তাই বার্ধক্যের লক্ষণ।

সম্পর্কিত প্রশ্ন সমূহ