• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

যৌবনের গান [গদ্য]

'রঙের খেলা খেলিতে তাহার উদয়, রং ছড়াইতে ছড়াইতে তাহার অন্ত।'- কথাটি ব্যাখ্যা করো।

যৌবনের ধর্মই নব সৃষ্টির খেলা- এটি বোঝাতেই আলোচ্য উক্তিটির অবতারণা। পৃথিবীতে যত জরা, অন্ধকার, বিভীষিকা রয়েছে তরুণ তার শক্তিশালী বাহু দ্বারা আমৃত্যু তা ভাঙতে চেষ্টা করে এবং সে জায়গায় সুন্দর, নতুন, কল্যাণকে গড়ার চেষ্টা করে। অর্থাৎ অন্ধকার বা কালো সরিয়ে সেখানে নব নব রং আনার চেষ্টা তার প্রতিনিয়ত। তাই কাজী নজরুল ইসলাম 'যৌবনের গান' শীর্ষক অভিভাষণটিতে যৌবনের চিরন্তন এই সৃষ্টিগুণটিকে উপস্থাপন করেছেন আলোচ্য উক্তিটির মাধ্যমে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ