- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
যৌবনের গান [গদ্য]
'আমরা সকলে মিলিয়া এক সিন্ধি, এক ধ্যানের মৃণাল ধরিয়া বিকশিত হইতে চাই।'- কথাটির মাধ্যমে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?
উৎসাহ, উদ্দীপনা ও মৃত্যুঞ্জয় অঙ্গীকারের মাধ্যমে জীর্ণতা ভেঙে নতুন কিছু গড়ার একই লক্ষ্য সমস্ত যুবকের, সেটি বোঝাতেই প্রাবন্ধিক আলোচ্য উক্তির অবতারণা করেছেন। যৌবনের বৈশিষ্ট্য যাদের মধ্যে বিদ্যমান তারাই যুবক। এই যুবকরা কল্যাণের নিমিত্তে পুরাতনকে ভেঙে নতুনকে গড়ার মাঝেই নিয়োজিত থাকে। সকলের লক্ষ্য একই। এখানে কেউই দলপতি নয়, সকলেই 'একত্রে তাদের নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টায় মগ্ন থাকে। প্রাবন্ধিক এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করেছেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

