• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • যৌবনের গান [গদ্য]
যৌবনের গান [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

যৌবনের গান [গদ্য]

লেনিনের মাঝে প্রাবন্ধিক যৌবনের কোন বৈশিষ্ট্য দেখতে পান? ব্যাখ্যা করো।

লেনিন ছিলেন রুশ বিপ্লবের সংগঠক, পরিকল্পক ও নেতা। রাশিয়াতে শ্রমজীবীদের শত্রু, ধনাঢ্যদের প্রতিনিধিত্বকারী অত্যাচারী জার সাম্রাজ্যের অত্যাচারের মাত্রা যখন প্রবল হয়ে ওঠে তখন বিদ্রোহ করেন লেনিন। শ্রমজীবীদের সংগঠিত করে ১৯১৭ সালে রাজতন্ত্রের পতন ঘটান এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। জারদের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ হলো যৌবনের বিপ্লবী চেতনার স্বরূপ এবং শ্রমজীবীদের প্রতি সমতা হলো, যৌবনের মাতৃরূপ। যৌবনের এই দুটো বৈশিষ্ট্যই প্রাবন্ধিক লেনিনের মাঝে দেখতে পেয়েছেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ