- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- হিটলার ও মুসোলিনীর উত্থান
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
হিটলার ও মুসোলিনীর উত্থান
রবার্ট ওপেনহেইমার ১৯০৪-১৯৬৭ খ্রিষ্টাব্দ (Robert Openheimer 1904-1967)
বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী এবং এটম বোমার আবিষ্কারক জুলিয়াস রবার্ট ওপেনহেইমার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু গবেষণা প্রকল্প ম্যানহাটান প্রজেক্টের পরিচালক হিসেবে প্রথম পরমাণু বোমা উন্নয়নের জন্য তিনি কাজ করেন। আর সে কারণে তাকে এটম বোমার জনক বলা হয়। তিনি ঐ প্রকল্প থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য তিনটি এটম বোমা তৈরি করেন। প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল ১৯৪৫ খ্রিষ্টাব্দের ১৬ই জুলাই নিউ মেক্সিকোর ট্রিনিটিতে। তার তৈরি ঐ বোমা আমেরিকা ১৯৪৫ খ্রিষ্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় নিক্ষেপ করলে হাজার হাজার নিরপরাধ মানুষ নিহত হয়। এতে তিনি ভীষণ অনুশোচনা করেন।
এরপর তিনি শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি United States Atomic Energy Commission-এর চেয়ারম্যান হন এবং তার লক্ষ্য পূরণের কাজ করেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

