• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • হিটলার ও মুসোলিনীর উত্থান
হিটলার ও মুসোলিনীর উত্থান

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

হিটলার ও মুসোলিনীর উত্থান

অক্ষশক্তি চুক্তি Axis Power Treaty

প্রথম বিশ্বযুদ্ধের পর বেশকিছু আন্তর্জাতিক সংকট সংকট ক্রমাগত বিশ্বশান্তি ব্যাহত করে। ইউরোপে একনায়কতন্ত্রের উদ্ভব হলে সংকট আরও ঘনীভূত হয়। ইতালিতে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদ ও জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান ঘটে। হিটলার ও মুসোলিনির মধ্যে আদর্শগত মিল থাকায় তারা উভয়েই একে অপরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। মুসোলিনি তার ফ্যাসিস্ট পররাষ্ট্রনীতি গ্রহণ করার মাধ্যমে ভার্সাই সন্ধির অপ্রাপ্তিগুলো পাওয়ার লক্ষ্যে অগ্রসর হন। হিটলার তার নাৎসি পররাষ্ট্রনীতি কার্যকর করার পন্থা অবলম্বন করেন। ভার্সাই শান্তিচুক্তির শর্ত একে একে ভঙ্গ করে জার্মানি ক্রমেই অনমনীয় ও উদ্ধত হয়ে ওঠে। তাদের উভয়ের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে এক দেশ আরেক দেশকে সমর্থন দিতে থাকে। আবিসিনিয়ার বিরুদ্ধে ইতালির আগ্রাসননীতি জার্মান কর্তৃক সমর্থিত হয়। আবার জার্মানি ভার্সাই সন্ধির শর্তগুলো লঙ্ঘন করলে তা ইতালি কর্তৃক সমর্থিত হয়। মূলত ইতালি কর্তৃক আবিসিনিয়া দখল ও জার্মানি কর্তৃক রাইনল্যান্ড সুরক্ষিত করার ব্যবস্থা উভয় দেশের আঁতাতের ফল। আবিসিনিয়া যুদ্ধের পরই জার্মানি-ইতালি মৈত্রী দৃঢ় হয়। রুশ বিপ্লবের কমিউনিজমভীতি উভয় রাষ্ট্রের মৈত্রীকে আরও ঘনিষ্ঠতর করে। ইতালি-জার্মানি মৈত্রী বন্ধনকে অক্ষশক্তি বলার কারণ হিসেবে মুসোলিনির ব্যাখ্যা প্রণিধানযোগ্য। মুসোলিনি বলেন, ""এটি একটি অক্ষ যার চারদিকে শান্তির জন্য অনুপ্রাণিত ইউরোপীয় শক্তিবর্গ সহযোগিতা করতে পারে।" রোম-বার্লিন অক্ষশক্তি গঠনের ফলে এ দুটি দেশ একে অপরের অনুগামী হয়। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে জার্মানি ও জাপান কমিউটার্নবিরোধী চুক্তিতে স্বাক্ষর করে। উদ্দেশ্য রুশ বিপ্লবের সাম্যবাদের প্রভাব রোধ করা। পরবর্তী বছর ইতালিও এ জোটে শরিক হয়। সাম্যবাদের প্রভাব রোধকল্পে এ তিনটি দেশের কমিউটার্নবিরোধী চুক্তি 'রোম-বার্লিন-টোকিও' চুক্তি নামে পরিচিত। ইতালি এ চুক্তি গ্রহণ করায় অক্ষশক্তি চুক্তি সম্পূর্ণ হয়। অক্ষশক্তি মূলত একটি সামরিক জোট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রুমানিয়া, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, ফিনল্যান্ড প্রভৃতি দেশ অক্ষশক্তির সহযোগী হয়। অক্ষশক্তির সাম্রাজ্যবাদী নীতি ও ঔদ্ধত্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি কারণ।

সম্পর্কিত প্রশ্ন সমূহ