• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

মন উঁচুতেও উঠতে চায়, নীচুতেও নামতে চায়

বস্তুত মানুষের মন বড়ো বিচিত্র বলে সেটি তার নিজস্ব খেয়ালে প্রায়ই অবস্থান পরিবর্তন করতে চায়। অনেক চিন্তাবিদ মনকে একটি অন্ধকার ঘরের সঙ্গে তুলনা করেছেন। অন্ধকার ঘর যেমন রহস্যজনক, তার কোথায় কী আছে তা বলা মুশকিল, তেমনই মানুষের মনও বড়োই রহস্যজনক। সাধারণ মানুষের মন অনেকটা গতিহীন। তারা প্রগতির পথে অগ্রসর হতে পারে না, আবার একেবারে পশ্চাৎ অবস্থানেও থাকতে চায় না। শিল্পীমনও সবসময় উঁচুদরের শিল্পকর্মে সন্তুষ্ট থাকে না; কখনো কখনো খেয়ালের বশে অতি সাধারণ শিল্পকর্মেও ব্রতী হয়। মহৎ শিল্পীরা এই উঁচু-নিচুতে গমনাগমন করতে পারেন সাবলীলভাবেই।

সম্পর্কিত প্রশ্ন সমূহ