• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে স্বধর্মচ্যুত হয়ে পড়ে

সাহিত্যের মূল উদ্দেশ্য হলো মানুষকে নির্মল আনন্দ দেওয়া। কিন্তু এই আনন্দের পরিবর্তে যদি পাঠকের বিশেষ চাহিদা পূরণের জন্য সাহিত্যকে মনোরঞ্জনের উপকরণ বানিয়ে ফেলা হয়, তবে তা স্বধর্মচ্যুত হয়ে পড়ে। স্বধর্মচ্যুত সাহিত্যের আবেদন হয় ক্ষণস্থায়ী। শিশুদের খেলনার মতোই কদিন পরে তা পরিত্যক্ত হয়ে যায়। পক্ষান্তরে, যে সাহিত্য একজন সাহিত্যিক তাঁর নিজের মনের আনন্দে সৃষ্টি করে থাকেন সেই সাহিত্য কখনে কালের গর্ভে বিলীন হয় না। যুগ যুগ ধরে এটি পাঠকের মনে আনন্দ বিলিয়ে যায়। যার ফলে তা হয়ে উঠে কালজয়ী। তাই শিশুদের খেলনর মতো করে সাময়িক মনোরঞ্জনের জন্য কোনো সাহিত্য রচনা করা উচিত নয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ