• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

সাহিত্য রচনাকে খেলা করার সাথে তুলনা করা হয়েছে কেন?

সাহিত্যের কাজ হলো মানুষকে আনন্দ দেওয়া আর পৃথিবীর সবচেয়ে নির্মল আনন্দের উপায় হলো খেলা করা। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে লেখক প্রমথ চৌধুরী মত প্রকাশ করেছেন মানুষের দেহমনের সকল ক্রিয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো ক্রীড়া বা খেলা। কেননা, তাতে কোনো উদ্দেশ্য থাকে না। নিছক আনন্দের জন্যই মানুষ খেলা করে। সাহিত্যের উদ্দেশ্যও একইভাবে মানুষকে নিবিড় আনন্দ প্রদান করা। সেইসাথে খেলার ময়দানে যেমন ধনী-গরিব বা ছোটো-বড়ো কোনো ভেদাভেদ নেই তেমনি সাহিত্যের অঙ্গনেও কারো প্রবেশাধিকারে বাধা নেই। লেখক তাই সাহিত্য রচনাকে খেলা 'করার সাথে তুলনা করেছেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ