- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সাহিত্যে খেলা [গদ্য]
লেখকদের কেন যথার্থ সামাজিক জীব বলা হয়েছে?
লেখকগণ সমাজকে উপলব্ধি করে লেখার মাধ্যমে তা প্রকাশ করেন বলে তাঁদের যথার্থ সামাজিক জীব বলা হয়েছে। লেখকেরা নিজেদের অনুভব উপলব্ধির কথাই তাঁদের রচিত সাহিত্যকর্মে তুলে ধরেন। আর এসব ভাবনার একটি অন্যতম উপাদান হলো লেখকের নিজস্ব সমাজ ও সমাজ-বাস্তবতা। নিরন্তন ভাবনাচিন্তার মাধ্যমে সমাজের কথা, বাস্তবতার চিত্র লেখকগণ শিল্পসম্মত করে সাহিত্যে ফুটিয়ে তোলেন। ফলে পারিবারিক গণ্ডির নির্দিষ্টতা পেরিয়ে লেখকদের যথার্থ সামাজিক জীব বলা হয়েছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

