- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সাহিত্যে খেলা [গদ্য]
'সাহিত্যের উদ্দেশ্য শিক্ষাদান করা নয়'- বলতে লেখক কী বুঝিয়েছেন?
সাহিত্যের উদ্দেশ্য আনন্দদান করা, শিক্ষাদান করা নয়। সাহিত্য মানুষের মনোজগৎকে জাগ্রত করে। সাহিত্য মানবজীবনে সুখ, দুঃখ, আবেগ, অনুভূতি ইত্যাদি শৈল্পিকভাবে প্রকাশ করতে শেখায়। সাহিত্য মানুষকে উপলব্ধির জগৎ তৈরি করে দেয়। সাহিত্যের মাধ্যমে মানুষ মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারে। সাহিত্যের রস উপলব্ধির মাধ্যমে মানুষ মনোজগতে বিচরণ করতে পারে। সাহিত্য জগতে কোনো ধরাবাধা নিয়ম নেই কিন্তু শিক্ষার ক্ষেত্রে অনেক ধরাবাধা নিয়ম রয়েছে। মানুষের ইচ্ছা না থাকা সত্ত্বেও শিক্ষার বিষয়টি অনুধাবন করতে হয় বা মুখস্থ করতে হয়। শিক্ষার উদ্দেশ্য মনকে বিশ্বের খবর জানিয়ে দেওয়া আর সাহিত্যের উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

