• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়

সাহিত্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আর রসবোধ-না থাকলে তাকে কখনো সঠিকভাবে গ্রহণ করা যায় না। সাহিত্যের রস আস্বাদন করতে হলে সেটা নিজের বোধ দিয়েই গ্রহণ করতে হয়। অন্যের দৃষ্টিভঙ্গি বা ব্যাখ্যা দিয়ে কখনো সাহিত্যের রস আস্বাদন করা সম্ভব নয়। এর জন্য পর্যাপ্ত সাহিত্যজ্ঞান এবং সমৃদ্ধ শব্দভান্ডার থাকাটাও জরুরি। তাই সাহিত্যরস পান করাটা সবার পক্ষেই খুব সহজ নয়। অপরদিকে, জোর করেও কাউকে এই রস আস্বাদন করানো সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে সাহিত্যকে যেভাবে ব্যবচ্ছেদ করে তার গূঢ় অর্থ বোঝানোর চেষ্টা করা হয়, তাতে আর যাই হোক সাহিত্যের যে মূল উদ্দেশ্য আনন্দলাভ করা, তা অধরাই থেকে যায়। তাই প্রাবন্ধিক প্রমথ চৌধুরী যথার্থই বলেছেন, সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ