• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

'যখন তখন হাতে কাদা, নিয়ে তা আঙুলের টিপে মাটির পুতুল ই'য়ের করে থাকেন।'- কথাটি কার সম্পর্কে এবং কেন বলা হয়েছে?

প্রশ্নোক্ত উক্তিটি বিশ্ববিখ্যাত ফরাসি ভাস্কর রোদ্যার শিল্পচর্চার সম্পর্কে ইঙ্গিত দিতে বলা হয়েছে। মূলত শিল্পীর খেলার মাধ্যমেই শিল্পরাজ্যের সব অক্ষয় সৃষ্টির জন্ম। শিল্প সৃষ্টিতে শিল্পীর মনের স্বতঃস্ফূর্ত আনন্দেরই প্রকাশ ঘটে। শিল্প সৃষ্টির উপাদান নিয়ে শিল্পী খেলায় মেতে থাকেন। আর এই খেলার ফলেই তাঁর সৃষ্টি-কর্ম নানা অবয়ব পায়। 'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রমথ চৌধুরী ফরাসি ভাস্কর রোদ্যার শিল্প সৃষ্টির উদাহরণ টেনেছেন। কাদামাটি নিয়ে মনের আনন্দে খেলাচ্ছলে তিনি বহু বিখ্যাত সৃষ্টির জন্ম দিয়েছেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ