- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সাহিত্যে খেলা [গদ্য]
'বেদীতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না।'- বলতে লেখক কী বুঝিয়েছেন?
শ্রেষ্ঠত্বের আসনে বসতে না পারলে কেউ লেখকদের উপদেশ মানবে না- প্রশ্নোত্ত উক্তিটি দ্বারা প্রাবন্ধিক এ কথাই বোঝাতে চেয়েছেন। লেখকের মতে, সাহিত্যের উচ্চস্থানে বসতে না পারলে কেউ তাঁকে মান্য করবে না। মানুষ সবসময় শ্রেষ্ঠত্বকে গুরুত্ব দেয়। যে সমাজ বা দেশের উচ্চস্থানে আছে মানুষ তাকেই গুরুত্ব দেয়। অযোগ্য মানুষও যদি বক্তব্যের জন্য মঞ্চে দাঁড়িয়ে যায়, মানুষ তাকেও গুরুত্ব দেওয়া শুরু করে। সমাজ শুধু উচ্চস্থানের মানুষকেই কদর করে। গুণী মানুষকে খুব কমই মূল্যায়ন করে। গুণী মানুষ যদি উন্নতির শিখরে পৌঁছাতে না পারে তাহলে সে মানুষের কাছে অজানাই থেকে যায়। তাই কবি আলোচ্য উক্তিটি করেছেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

