- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সাহিত্যে খেলা [গদ্য]
শিল্পরাজ্যে বড়ো-ছোটো সকলের কী রয়েছে? ব্যাখ্যা করো।
শিল্পরাজ্যে বড়ো-ছোটো সকলের খেলা করবার অধিকার রয়েছে লেখকের মতে, সাহিত্য সৃষ্টি করার অধিকার সকলের আছে। বড়ো বড়ো সাহিত্যিক শুধু সাহিত্য রচনা করবেন তা নয়, সবাইকে কবিতা লেখার স্বাধীনতা দিতে হবে। সাহিত্য সৃষ্টির জন্য শুধু কবিরা সুযোগ পাবেন অন্যরা পাবেন না এটা হতে পারে না। সবারই শিল্পরাজ্যে বিচরণ ও খেলার অধিকার রয়েছে। ছোটো বা নবীন লেখকেরাও - সেখানে অবাধে বিচরণ করতে পারবেন। সেখানে কোনো ভেদাভেদ - করলে সাহিত্যের সত্যিকার অর্থে যে উদ্দেশ্য তা বিলীন হয়ে যাবে। - সকল মানুষেরই গান গাওয়া, ছবি আঁকা, কবিতা লেখা ইত্যাদির অধিকার থাকা উচিত বলে লেখক মনে করেন। তাই লেখক বলেন, এই রাজ্যে সকলেরই স্বাধীনতা রয়েছে।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

