• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

মানুষের নয়ন মন আকর্ষণ করার সুযোগ কাদের কপালে কীভাবে ঘটে? বুঝিয়ে লেখো।

সাহিত্য জগতে যাদের খেলা করার ইচ্ছা, সাহস ও ক্ষমতা আছে তারাই মানুষের নয়ন মন আকর্ষণ করার সুযোগ পান।
প্রাবন্ধিকের মতে, সাধারণ মানুষের ধারণা মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য প্রয়োজন উঁচুমঞ্চে আরোহণ করা বা উচ্চৈঃস্বরে চিৎকার করা। প্রকৃতপক্ষে মানুষের মনোযোগ পাওয়ার জন্য ইচ্ছার পাশাপাশি সাহস ও ক্ষমতা থাকা বাঞ্ছনীয়। কেবল মানুষের মনোরঞ্জন করার জন্য সাহিত্য রচনা করলে তার আবেদন স্থায়ী হয় না। মানুষের মনের সাথে সংযোগ স্থাপন করতে পারলেই সার্থক কবি হওয়া সম্ভব হয়।

সম্পর্কিত প্রশ্ন সমূহ