• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

শাস্ত্রমতে সাহিত্যের রস অমৃত কেন? ব্যাখ্যা করো।

মানুষ বেঁচে থাকার জন্য অমৃত পান করে এবং মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য সাহিত্যের রস উপলব্ধি করে। সাহিত্য মানুষকে হাজার বছর বাঁচিয়ে রাখে। লেখক কাব্যরস অনুধাবন করে কাব্য রচনা করলে তা লেখকের মৃত্যুর পরও রয়ে যায়, যা একজন, লেখককে সারা জীবন পাঠকের মধ্যে বাঁচিয়ে রাখে। মানুষ সারা জীবন বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে অমৃত পান করে। মানুষ যদি সাহিত্যের রস উপলব্ধি করতে পারে তবে এর মাধ্যমে মানুষ হাজার বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করে। সাহিত্যের মৃত্যু নেই। সাহিত্য আজীবন পাঠকের মনে রসের সঞ্চার করে। সেই রস উপলব্ধি করে মানুষ নিজের মধ্যে সেই লেখককে বাঁচিয়ে রাখে। তাই সাহিত্যের রস অমৃত।

সম্পর্কিত প্রশ্ন সমূহ