- হোম
- একাডেমি
- সাধারণ
- একাদশ-দ্বাদশ শ্রেণি
- সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
সাহিত্যে খেলা [গদ্য]
'সাহিত্যের উদ্দেশ্য মানুষের মনকে জাগানো।'- প্রাবন্ধিক কথাটি কেন বলেছেন? ব্যাখ্যা করো।
সাহিত্যের প্রকৃত উদ্দেশ্য ব্যক্ত করার জন্যই প্রাবন্ধিক প্রমথ চৌধুরী আলোচ্য উক্তিটি করেছেন। সাহিত্যের উদ্দেশ্য মানুষকে শিক্ষা দেওয়া নয়। সাহিত্যের রস অমৃত সুধার মতো সঞ্জীবনী শক্তিসম্পন্ন। এর স্পর্শে মানুষের অন্তরাত্মা সজীব ও বিকশিত হয়। মানুষের মাঝে সত্যিকার অর্থে মানবিকতার জাগরণ ঘটায় সাহিত্য। শিক্ষাদানের মতো জোরপূর্বক প্রক্রিয়ায় নয় বরং আনন্দদানের মাধ্যমে মনকে জাগানোই সাহিত্যের উদ্দেশ্য।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

