• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • সাহিত্যে খেলা [গদ্য]
সাহিত্যে খেলা [গদ্য]

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

সাহিত্যে খেলা [গদ্য]

'সাহিত্যে খেলা' প্রবন্ধে কাব্য এবং সাংবাদপত্রের অবস্থান বিপরীতধর্মী কেন?

কাব্য সৃষ্টির মূলে রয়েছে অন্তরাত্মার স্ফূর্তি, অন্যদিকে সংবাদপত্রের কাজ সংবাদ সরবরাহ। ফলে 'সাহিত্যে খেলা' প্রবন্ধে এ দুটির অবস্থান বিপরীতধর্মী। কবিমনের অনুভূতি থেকে কাব্যের উৎপত্তি। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা জ্ঞান বিতরণ করা নয় বরং কবি তাঁর আপন প্রাণের আনন্দকে সবার করে তোলার জন্যই কাব্যকলা নির্মাণ করেন। অপরদিকে, সংবাদপত্রের কাজ নির্দিষ্ট, আর তা হলো প্রতিদিনের সংবাদ ও সংবাদযোগ্য তথ্য সকলের সামনে উপস্থাপন করা। কাব্যের সঙ্গে কোনোভাবেই সংবাদপত্রের উদ্দেশ্যকে মেলানো যায় না। তাই 'সাহিত্য খেলা' প্রবন্ধে কাব্য এবং সংবাদপত্রের অবস্থান পরস্পরের বিপরীত মেরুতে।

সম্পর্কিত প্রশ্ন সমূহ