• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

১৯৭১ সালের ২৫ মার্চ রাতকে বাংলাদেশের ইতিহাসে কালরাত বলা হয় কেন? ব্যাখ্যা কর।

১৯৭১ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ বাঙালির ইতিহাসে 'কালরাত' নামে পরিচিত। এই রাতে ইয়াহিয়া খানের নির্দেশে গর্ভনর টিক্কা খান, লেফটেনেন্ট জেনারেল খাদেম হোসেন ও মেজর জেনারেল রাও ফরমান আলী অধীনস্থ সেনাবাহিনীর মাধ্যমে গণহত্যা পরিচালনা করে। ২৫ মার্চ এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগসহ বিভিন্ন স্থানে আক্রমণ চালিয়ে প্রায় এক লক্ষ ঘুমন্ত বাঙালিকে হত্যা করে। যে নীল নকশার মাধ্যমে এ হত্যাকাণ্ড পরিচালনা করা হয় তাই অপারেশন সার্চলাইট। ২৫ মার্চ রাতেই গণহত্যার পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ২৫ মার্চের ন্যায় এত দুর্বিষহ রাত বাঙালিদের জাতীয় জীবনে কখনো আসেনি।

সম্পর্কিত প্রশ্ন সমূহ