• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

আম্রকাননের সাথে ইতিহাসের সম্পর্ক কী? ব্যাখ্যা কর।

আম্রকানন বলতে সাধারণত আম গাছের বাগানকে বুঝায়। কিন্তু ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই - আম্রকানন মূলত দুটি কারণে বিখ্যাত। প্রথম কারণ- ১৭৫৭ খ্রিষ্টাব্দের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশীর প্রান্তরে আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। দু'শত বছরের ব্রিটিশ শাসন শোষণে উপমহাদেশ আবদ্ধ হয়। দ্বিতীয় কারণ হলো- বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ খ্রিষ্টাব্দের ১০ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার নামে খ্যাত এই সরকার ১৭ এপ্রিল ঐ আম্রকাননেই শপথ বাক্য গ্রহণ করে এবং একই স্থান থেকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর প্রান্তরে যে আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল ২১৪ বছর পর ১৯৭১ খ্রিষ্টাব্দে মুজিবনগরের আম্রকাননে আবার স্বাধীনতার সূর্য উদিত হলো।

সম্পর্কিত প্রশ্ন সমূহ