• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • একাদশ-দ্বাদশ শ্রেণি
  • বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ
বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযুদ্ধ

প্রবাসী বাংলাদেশ সরকার কেন গঠিত হয়েছিল?

মহান মুক্তিযুদ্ধে বিদেশি রাষ্ট্রসমূহের সমর্থন ও সাহায্য-সহযোগিতা লাভ এবং মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়। ২৫শে মার্চ কালরাতে পাকহানাদার বাহিনী ও তার দোসররা ঘুমন্ত বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা ও অমানুষিক নির্যাতন শুরু করে এবং তা দীর্ঘ নয় মাস অব্যাহত থাকে। এ সময় লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নেয়। তাদের ভরণপোষণের জন্য ভারত সরকারের দ্বারস্থ হতে হয়। এছাড়া মুক্তিযুদ্ধ পরিচালনা ও বিদেশিদের সাহায্য ও সহানুভূতি পাওয়ার জন্য প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয়।

পরবর্তী

সম্পর্কিত প্রশ্ন সমূহ