- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা কেন বন্দি হয়েছিলেন?
'প্রত্যুপকার' গল্পে কতিপয় নীচ প্রকৃতির লোক ঈর্ষাবশত শত্রুতা করে খলিফার কাছে অভিযোগ করায় আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা বন্দি হয়েছিলেন। আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা অত্যন্ত দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সদৃবিবেচক ছিলেন। এক সময় তিনি আলী ইবনে আব্বাসকে কোনো প্রকার স্বার্থ ছাড়াই তাঁর বাড়িতে একমাস অবস্থান করতে দিয়েছিলেন। সমাজের নীচপ্রকৃতি পরহিংসুক দুরাত্মারা, ঈর্ষাবশত অমূলক দোষারোপ করে আব্বাসের আশ্রয়দাতার সর্বনাশ করার জন্য খলিফার নিকট তাঁর - বিরুদ্ধে অভিযোগ করলে খলিফার সৈন্যদল কর্তৃক তিনি বন্দি হন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

