- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আলী ইবনে আব্বাস কেন বন্দির মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করেছিলেন?
আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাওয়ার কারণে আলী ইবনে আব্বাস বন্দির মুক্তির জন্য খলিফার কাছে সুপারিশ করেছিলেন। খলিফা মামুনের প্রিয়পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। একদিন তিনি দামেস্কের এক ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে প্রাণে বাঁচেন। নীচপ্রকৃতির হিংসুক লোকের অভিযোগে তাঁর আশ্রয়দাতা খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দি হন। তারপর ঘটনাক্রমেও আলী ইবনে আব্বাস তাঁর সঠিক পরিচয় জানতে পারলে উপকারীর উপকার করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বন্দিকে মুক্তি দিতে খলিফার কাছে সুপারিশ করেছিলেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

