- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আলী ইবনে আব্বাস চমকে উঠেছিলেন কেন? ব্যাখ্যা করো।
বন্দি ব্যক্তিই আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা এ কথা শুনে তিনি চমকে উঠেছিলেন। খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক এক ব্যক্তিকে বন্দি করা হয়। খলিফা তাঁকে আলী ইবনে আব্বাসের বাড়িতে রুদ্ধ করে রাখার আদেশ দিলে তিনি সে বন্দিকে নিজের বাড়িতে নিয়ে যান। কথায় কথায় সে বন্দিকে তিনি বলতে থাকেন আপনার অঞ্চলের এক ব্যক্তি আমার প্রাণ রক্ষা করেছিল কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের কোনো সুযোগ এখনো আমি পাইনি। তখন ওই ব্যক্তি বলে ওঠেন তিনি তাঁর সেই আশ্রয়দাতা-হতভাগা ব্যক্তি। এ কথা শুনে আলী ইবনে আব্বাস চমকে উঠেছিলেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

