• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন কেন? ব্যাখ্যা করো।

বন্দি সম্পর্কে সত্য কথা জানতে পেরে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন যাতে তিনি সঠিক এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন। নীচপ্রকৃতির পরহিংসুক দুরাত্মারা আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার সর্বনাশ করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলে খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক তিনি বন্দি হন। আলী ইবনে আব্বাস বন্দি ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তাঁর মুক্তির জন্য সুপারিশ করেন। বন্দি ব্যক্তি সম্পর্কে সমস্ত সত্য কথা জানার পর সঠিক এবং উপযুক্ত বিচার এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়ে ছিলেন।

সম্পর্কিত প্রশ্ন সমূহ