• হোম
  • একাডেমি
  • সাধারণ
  • নবম-দশম শ্রেণি
  • প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।

Back

প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

'তুমি যে এরূপ প্রকৃতির লোক, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না'।- কথাটি খলিফা মামুন কেন বলেছিলেন?

আশ্রয়দাতার উদারতা সম্পর্কে জানতে পেরে খলিফা মামুন এ কথাটি বলেছিলেন। খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে বন্দি করা হয়। একদিন আলী ইবনে আব্বাস বন্দির আসল পরিচয় জানতে পেরে খলিফা মামুনের কাছে তাঁর উদারতা ও দয়াশীলতার কথা তুলে ধরেন। এসব. কথা শুনেই খলিফা মামুন সেই আশ্রয়দাতাকে বলেছিলেন, 'তুমি যে এরূপ প্রকৃতির লোক, তাহা আমি পূর্বে অবগত ছিলাম না।'

সম্পর্কিত প্রশ্ন সমূহ