- হোম
- একাডেমি
- সাধারণ
- নবম-দশম শ্রেণি
- প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
পাঠ্যবিষয় ও অধ্যায়ভিত্তিক একাডেমিক প্রস্তুতির জন্য আমাদের উন্মুক্ত শিক্ষায় অংশগ্রহণ করুন।
Back
প্রত্যুপকার | ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
আলী ইবনে আব্বাস কেন বন্দিকে আপন আলয়ে রুদ্ধ করে রেখেছিলেন? ব্যাখ্যা করো।
খলিফা মামুনের আদেশে আলী ইবনে আব্বাস বন্দিকে আপন আলয়ে রুদ্ধ করে রেখেছিলেন। আলী ইবনে আব্বাস একদিন বিকেলে খলিফার সাথে বসে ছিলেন। এমন সময় হাত-পা বাঁধা এক ব্যক্তিকে তাঁদের সামনে আনা হলে খলিফা আলী ইবনে আব্বাসকে আদেশ করেন যেন বন্দি ব্যক্তিকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে রুদ্ধ করে রাখা হয় এবং পরদিন খলিফার নিকট হাজির করা হয়। মূলত এ কারণেই তিনি বন্দিকে আপন আলয়ে রুদ্ধ করে রেখেছিলেন।
সম্পর্কিত প্রশ্ন সমূহ

